Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

সুবিধা দান করা ছাড়া কিছুতেই বাস্তবায়িত বা ফলপ্রসূ হতে পারে না। অবশ্য নির্দেশ দানের কথার মধ্যে নির্দেশের শব্দগুলো ওইভাবেই যদি থাকে তবেই এই সুযোগ দান। সুতরাং এ বিষয়ে দেখুন রসূল (স.)-এর প্রিয় বাণী, মানুষ আল্লাহপ্রদত্ত সুযোগ যেন অবশ্যই গ্রহণ করে। তাই, কোনো যুগে মানুষের মধ্যে কোনো বিকৃতি এসে গেলে কড়াকড়ির সাথে হুকুম আহকাম প্রয়োগ করলেই যে তা সংশোধন হয়ে যাবে তা নয়, বরং তা সংশোধনের সঠিক উপায় হচ্ছে প্রশিক্ষণ পদ্ধতিকে শোধরানো। তাদের মনকে ওই সংশোধনী গ্রহণ করার জন্যে প্রস্তুত করতে হবে এবং তাদের আত্মার মধ্যে তাকওয়ার অনুভূতিকে সঠিকভাবে জাগ্রত করতে হবে । তবে এটা সত্য যে মানুষের মধ্যে একবার বিকৃতি এসে গেলে বাস্তব লেনদেনের নির্দেশকে কঠোর করতে হবে, কারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে এইটিই হচ্ছে সঠিক ব্যবস্থা এবং সংশোধনীর উপায় উপকরণ হিসেবে এইটিই উপযুক্ত প্রক্রিয়া । এবারে একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে মানুষের মধ্যে এবাদাতের যে চেতনা বিরাজ করে তা সকল ক্ষেত্রে এক নয়। সেখানে প্রধান কথা হলো গোলাম ও মুনিবের মধ্যে সম্পর্ক গড়ে তোলা । ইসলাম মানুষকে পারম্পরিক লেন-দেন সম্পর্কিত যে সব নির্দেশ দিয়েছে সেগুলো দ্বারা তাদের মধ্যে তিনি সংশোধনী প্রক্রিয়া জারি রেখেছেন এবং তার সাথে এই এবাদাতের সরাসরি কোনো সম্পর্ক দেখা যায় না, যদিও মানুষের জীবনের জন্যে এইসব নির্দেশ সমধিক গুরুতৃপূর্ণ। প্রকাশ থাকে যে এবাদাতসমূহের কোনোটাই উপকারী বলে বৃঝা যাবে না যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা না হয়। আর সঠিকভাবে তাকওয়া বা আল্লাহভীতি কারো মধ্যে এসে গেলে সে আর দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটোছুটি করবে না এবং আল্লাহর থেকে এবং তার সন্তোষজনক কাজ থেকে দূরে সরে যাওয়ার জন্যে কোনো সুযোগ তালাশ করবে না। একমাত্র তখনই সে সুযোগ নেবে যখন তার মন আশ্বস্ত হবে যে ওই সুযোগ নেয়াতেই আল্লাহ তায়ালা খুশী, সেই সুযোগ গ্রহণ করাটাই আল্লাহর কাছে অধিকতর প্রিয় এবং সে অনুভব করবে যে, যে অবস্থার দিকে সে এগিয়ে যেতে চায় সেই অবস্থা (ের্থাৎ আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তি) এই সুযোগ গ্রহণের সাথে পুরোপুরি সংগতিপূর্ণ । সাধারণ ভাবে যে কোনো এবাদাতের ব্যাপারেই অতিরিক্ত কড়াকড়ি আরোপ করলে অথবা রেয়ায়েত (সুবিধা) দানকে কোরআনে উন্লেখিত আল্লাহর হুকুমের বাইরে যদি সংকীর্ণ ও সঙ্কুচিত করে দেয়া হয়, তাহলে তা গ্রহণ করা অনেকের জন্যেই কষ্টকর হয়ে যাবে এবং পলায়নী মনোবৃত্তিসম্পন্ন ব্যক্তিদের জন্যে এই কড়াকড়ি উপকারী বলে প্রমাণিত হবে না। কাজেই, সর্বাস্থায় উত্তম পন্থা হচ্ছে এই যে দ্বীনকে আমরা অবিকল সেইভাবে এবং সেইরূপেই গ্রহণ করবো যে রূপে আল্লাহ তায়ালা চেয়েছেন, কেননা তিনিই তো আমাদের থেকে অনেক অনেক বেশী ভাল জানেন এবং অনেক বেশী সুন্দরভাবে সব কিছুর ফয়সালা দান করার ক্ষমতা রাখেন। তিনিই ভাল জানেন কোন্‌ কারণে এবং কোথায় কখন রেয়ায়েত(সুযোগ সুবিধা) দিতে হবে এবং এর মধ্যে কি কি আশু উপকার এবং দূরবর্তী উপকার নিহিত রয়েছে। আর সকল ক্ষেত্র এবং সকল অবস্থার জন্যেই এইটিই সকল কথার সার কথা । এখন সফর সম্পর্কিত বিভিন্ন অবস্থার যে কথাগুলো হাদীসে রসূলে এসেছে সেগুলোর কোনো কোনোটি আমরা প্রমাণ করে দেখতে চাই । এগুলোর মধ্যে কোনো কোনোটিতে রোযা না রাখতে বলা হয়েছে, আবার কোনো কোনো হাদীসে রোযা রাখতে নিষেধ করা হয়নি। ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।