Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

“নির্দিষ্ট কিছু দিনে (তারা রোযা রাখবে) তারপর কেউ অসুস্থ হয়ে পড়লে অথবা সফরে থাকলে অন্য সময়ে ওই সংখ্যা পূরণ করে দেবে । কোরআনের আয়াতে রোগ ব্যাধি ও সফরের সময়ে রোযা কাযা করার সাধারণ অনুমতি দেয়া হয়েছে। এই অনুমতি কোনো শর্তসাপেক্ষ নয় বা বিশেষ কোনো রোগ ব্যাধির উল্লেখ করে এই নির্দেশের পরিধিকে সীমাবদ্ধ করে দেয়া হয়নি । অথবা সফরের জন্যেও বলে দেয়া হয়নি যে, সে সফর কেমন হবে । যে কোনো রোগ বা যে কোনো সফর, যাতে রোযা রাখা তার জন্যে দুরূহ হয়ে যায় সেই ক্ষেত্রের জন্যেই এই অনুমতি । কোরআনের এই আয়াতটি সত্যিকারে বুঝার জন্যে এই সাধারণ অর্থ নেয়াই উত্তম এবং বান্দাকে অসুবিধা ও কষ্ট থেকে বাচানোর জন্যেও আয়াতের এই অর্থই নিকটতর। এখানে লক্ষ্যযোগ্য, রোগ ব্যাধির কষ্ট এবং সফরের কষ্টই আসল কারণ হিসেবে কোরআনে উল্লেখিত হয়নি, বরং শুধু অসুস্থতা ও সফর-এর কথা বলেই আয়াত থেমে গেছে, উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ আসানী পায় এবং তার কোনো কষ্ট না হয়। কেন যে আল্লাহ তায়ালা সাধারণভাবে রোগ ও সফরের কথা বললেন কোরআনের বর্ণনায় আল্লাহর হেকমত যে কি তা পুরোপুরি এবং সঠিকভাবে আমরা বুঝিও না বা জানিও না। অবশ্যই এই ভাবে রোগ ব্যাধি ও সফরের কথা বলার মধ্যে এমন কিছু বিবেচনার ব্যাপার আছে যা একমাত্র আল্লাহ তায়ালাই জানেন এবং বান্দা তা জানে না। আল্লাহর হুকুমের মধ্যকার বিশেষ তাৎপর্য তিনি নিজে না জানালে আমাদের পক্ষে তা জানা বা বুঝার কোনো উপায় নেই। এতদসত্তেও আমরা কোরআনের আয়াতে প্রাপ্ত সকল নির্দেশই পালন করে যাবো এবং তার তাৎপর্য না বুঝলেও তা পালন করতে কোনোপ্রকার দ্বিধাবোধ করবো না। নিশ্চিত এই বর্ণনাধারা ও বাচনভংগীর মধ্যে বেশ কিছু রহস্য বা বৈজ্ঞানিক ব্যাপার আছে, যার সবটুকুই আমাদের বুঝতে হবে এটা কোনো জরুরী নয়। এতে অবশ্য কিছু কথা বাকি থেকে যায়, অর্থাৎ যারা সুযোগের সন্ধানে থাকে তারা সুযোগ পেলেই ছোটো খাটো অজুহাত দেখিয়ে পিছটান দেবে এবং অতি সামান্য কারণে ফরয কাজগুলো করা থেকে দূরে সরে যাবে। তাই ফকীহরা কড়াকড়ি ও শর্তারোপের প্রয়োজন বোধ করেছেন। কিন্তু আমার মতে, কোরআনে প্রদত্ত সুযোগের ওপর কোনো মানুষের তরফ থেকে শর্তারোপ করা ঠিক নয়। দ্বীন ইসলাম এবাদাতসমূহের প্রশ্নে মানুষকে শেকলে বেঁধে রাখতে চায় না। ইসলাম চায় মানুষকে তাকওয়ার শেকলে আবদ্ধ করতে । আর এবাদাতের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া-সৃষ্টি যাতে করে আল্লাহর ভয়েই মানুষ জীবনের সব কাজ করতে পারে এবং সব ব্যাপারেই বাছবিচার করে চলে সে এক ভারসাম্যপূর্ণ জীবনের অধিকারী হয়। মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই দেখা গেছে, যে সকল মানুষ আল্লাহপ্রদত্ত ফরয কাজগুলো থেকে গা বাচাতে চেয়েছে এবং তার দেয়া সুযোগের অপব্যবহার করেছে তাদের কোনো কল্যাণ হয়নি যেহেতু ফরয কাজগুলো আদায়ের তাৎপর্য এবং উদ্দেশ্য তারা বুঝতে পারেনি । এই '্বীন' এর অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, এটা মানুষের তৈরী কোনো ব্যবস্থা নয়। এই দ্বীনের পূর্ণতু কিভাবে আসবে তা আন্মাহ তায়ালাই ভাল করে জানেন। সুযোগ দানের মাধ্যমে দ্বীনের পূর্ণতা বাস্তবায়িত হবে, না কড়াকড়ি করা লাগবে এটা তো তার ব্যাপার । এমন অনেক ব্যাপার আছে যেখানে সুযোগ দান করাটাই উত্তম ও উপযুক্ত । যে উদ্দেশ্যে ওই হুকুম তা সুযোগ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।