যদিও রোযা রাখার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামীনের হুকুম পালন ও বান্দার প্রতি তীর দেয়া দায়িত্ব কর্তব্য পালন করার সাথে সাথে ইন্্রীয়গ্রাহ্য বিভিন্ন ফায়দাও মানুষ হাসিল করে, তবুও আমি মনে করি রোযার যে বিশেষ গুণ এবং আসল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তায়ালা আমাদেরকে জানাতে চেয়েছেন তা হচ্ছে খলীফা হিসেবে পৃথিবীতে তার দায়িত্ব পালন করা এবং পরকালীন যেন্দেগীর পরিপূর্ণতা লাভ করার জন্যে তাকে প্রস্তুত করা । এতদসত্তেও, একথা আমি মোটেই অস্বীকার করবো না যে মানবীয় জ্ঞান বুদ্ধি ও অভিজ্ঞতার নিরীখে বাস্তব এমন ফায়দাও রোযার মাধ্যমে আসে যা অন্য কিছু থেকে পাওয়া সম্ভব নয়। আল্লাহ রব্বুল ইযযত যা কিছু নির্দেশ দিয়েছেন সেগুলো নিছক আখেরাতের জীবনের জন্যে নয় বরং প্রতিটি নির্দেশের পেছনে বান্দার পার্থিব জীবনের বহুমুখী উপকারিতা নিহিত। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক মুক্ত হলে ওই অনুষ্ঠানগুলোর কার্যকারিতা কিছুতেই সম্পূর্ণভাবে লাভ করা যাবে না, যেহেতু মানুষের জ্ঞান, বুদ্ধি ও চিন্তাশক্তি সীমাবদ্ধ তাই যখন সে এবাদাতগুলোর মূল উদ্দেশ্য অনুভব করে এবং সেগুলোর বাস্তব ফায়দা বুঝতে চেষ্টা করে তখন আল্লাহ তায়ালা 'নিজেই তার জন্যে তার জ্ঞান ভান্ডারের দুয়ার অবারিত করে দেন আর তখনই সে আল্লাহর সন্তুষ্টি ও রহমত অনুভব করে এবং একই সাথে রোযার মধ্যে দুনিয়াবী বিভিন্ন উপকারও বুঝতে পারে৷ এ বিষয়ে লক্ষ্য করুণ আল্লাহর চিরন্তন অমিয় বাণী, পূর্ববতীদের ওপর (রোযা) ফরয করা হয়েছিলো, যাতে করে তোমরা তাকওয়া লাভ করতে পারো (আল্লাহর ভয়ে বাছবিচার করে জীবন যাপন করতে পারো)। এই রোযা নির্দিষ্ট কিছু দিনের জন্যে, তবে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে ওই কয়েক দিনের জন্যে অন্য সময়ে সমপরিমাণ রোযা রেখে পূরণ করে দেবে । আর রোযা রাখতে সক্ষম হওয়া সত্তেও যদি কেউ না রাখতে চায় তাহলে প্রতি রোযার পরিবর্তে ফিদৃইয়া বা ক্ষতিপূরণ হিসেবে সে একজন করে মিসকীন খাইয়ে দেবে । তবে স্বতস্ুর্তভাবে যে ভাল কাজ করবে সে ভাল কাজ তার জন্যে উপকারী বলে প্রমাণিত হবে । অবশ্য, রোযা রাখাই তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা এর উপকারীতা বুঝতে তাহলে অবশ্যই রোযা রাখতে ।" প্রথম বছরে রোযা ফরয হওয়া সম্পর্কে এ আয়াত নাধিল হয়। এ সময় রোযা রাখা না-রাখার এখতিয়ার দেয়া হয়, অর্থাৎ ফিদ্ইয়া দিলে না রাখার অনুমতি দেয়া হয়। পরবর্তী বছরে সকল মুসলমানের ওপর রমযান মাসের পুরো একমাস রোযা ফরয হয়ে যাওয়ার কারণে পূর্বেকার ওই রেয়ায়েত বাতিল হয়ে যায়, কিন্তু অসুস্থ অথবা মোসাফেরের জন্যে ওই রেয়ায়েত পূর্ববৎ বহাল থাকে । দেখুন পরবর্তী আয়াত, “রমযান মাস, যার মধ্যে কোরআনুল কারীম নাযিল হয়েছে। এ কেতাব গোটা মানবমন্ডলীর জন্যে হেদায়াত (পথ প্রদর্শক) এবং হেদায়াতের কথাগুলো স্পষ্টভাবে বর্ণনাকারী, আর (সত্য ও মিথ্যার মাঝে) পার্থক্য সৃষ্টিকারীও বটে । সুতরাং যে ব্যক্তি এ মাসের সাথে সাক্ষাত লাভ করবে সে যেন অবশ্যই রোযা রাখে । তবে কেউ অসুস্থ হয়ে পড়লে অথবা সফরে থাকলে সে ওই সময়ে রোযা না রাখতে পারা দিনগুলোর জন্যে অন্য সময়ে রোযা রেখে পূরণ করে দেবে । আল্লাহ তায়ালা সব কিছুকে তোমাদের জন্যে সহজ করে দিতে চান। তিনি কোনো কঠোরতাই তোমাদের জন্যে চান না। (তোমাদেরকে এই রেয়ায়েত দেয়ার উদ্দেশ্য হচ্ছে তিনি চান) তোমরা সুস্থ শরীরে) রোযার সুনির্দিষ্ট দিনগুলোতে পুরোপুরি রোযা রাখো । (আরও তিনি ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।