Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

আইন বদলে দিয়ে যা ইচ্ছা তাই করেছে তাদের কার্যকলাপও আল্লাহ তায়ালা দেখেছেন । অতএব এই পরিবর্তন করার জন্যে অবশ্যই তিনি তাদের পাকড়াও করবেন ।” তবে একটি মাত্র অবস্থায় ওসীয়তকারীর ওসীয়ত ওই ব্যক্তির জন্যে বদলানো জায়েয আছে, যে জানতে পারে যে, ওসীয়তকারী কারও পক্ষপাতিত্ব করে গেছে, অথবা কোনো ওয়ারিসের হক নষ্ট করে গেছে। একমাত্র সেই অবস্থাতে ওসীয়ত কার্যকর যারা করবে, তারা হক ও ইনসাফ মতো, অর্থাৎ ওসীয়তের নিয়ম অনুসারে, কোনো পরিবর্তন করলে তাদের কোনো গুনাহ হবে না। এ বিষয়ে এরশাদ হচ্ছে, “তবে কোনো ওসীয়তকারীর পক্ষ থেকে যদি পক্ষপাতিত্ব অথবা কোনো অপরাধজনক পদক্ষেপ নেয়ার আশংকা কেউ করে এবং তাদের মধ্যে সংশোধন করে দেয়, সে অবস্থায় তার কোনো গুনাহ্‌ হবে না। নিশ্চয়ই আল্লাহ তায়ালা ক্ষমার আধার, মেহেরবান।' এই ব্যক্তি এবং ওই ব্যক্তি উভয়ের বিষয়টি আল্লাহর ক্ষমা ও দয়ার ওপর নির্ভর করে এবং সকল অবস্থাতেই তা আল্লাহর বিবেচনার অধীন, কারণ সকল কিছু আল্লাহর সাথে বিজড়িত হওয়ার মাধ্যমেই চূড়ান্ত ন্যায়বিচার ও ইনসাফ বাস্তবায়িত হওয়া সম্ভব। এইভাবে আমরা দেখতে পাই ইতিপূর্বে হত্যাকারীকে শাস্তি দানের আলোচ্য বিষয়ের সাথে ওসীয়তের এই আইনটি ঘনিষ্টভাবে জড়িত। আর একটি ইসলামী সমাজে সব কিছুর পেছনে ঈমানী চেতনা যে সমভাবে ক্রিয়াশীল তা বুঝতে আর বাকি থাকে না। কোযান্ন শিশ্ষা ও তাখ্পর্থ যে কারণে উম্মতে মোহাম্মাদীর ওপর আল্লাহর পথে জেহাদ করা ফরয করা হয়েছে, সেই একই কারণে তাদের ওপর রোযা ফরয করা হয়েছে। এই রোযা মানুষের স্বভাবসিদ্ধ এক ব্যবস্থা, যাতে করে আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠিত হয় এবং মানবমন্ডলীর ওপর মোমেনদের নেতৃত্ কায়েম হয়ে যায়। রোযা রাখার মাধ্যমে মোমেন ব্যক্তি সত্যের সাক্ষ্য দান করার দায়িত্ব পালন করে। রোযা মানুষের দৃঢ় ইচ্ছা ও মযবুত সংকল্পের বহিপ্রকাশ। এর দ্বারা তার রবের সাথে তার আনুগত্যের বন্ধন স্থাপিত হয় এবং আল্লাহর দেয়া সীমার মধ্যে জীবন যাপন করার অভ্যাস গড়ে ওঠে। রোযার মাধ্যমে মানুষ তার দৈহিক প্রয়োজনকে নিয়ন্ত্রিত করতে এবং দৈহিক সকল চাহিদার ওপর নিজের কর্তৃত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়। তার দেহ ও মেযাজের চাহিদাগুলোকে প্রদমিত রাখার জন্যে এই যে কোরবানী ও ত্যাগ স্বীকার তা অবশ্যই একমাত্র আল্লাহর রেযামন্দি ও তীর কাছেই প্রতিদান হাসিল করার উদ্দেশ্য থাকাতেই সম্ভব হয়। দুঃসহ বেদনা ভরা এবং বাধা বিঘ্ন ও শত্রুতার জাল বিছানো ইসলামের যে কঠিন পথ, আল্লাহর সেই পথে চলার জন্যে এবং সে পথে দৃঢ়তার সাথে টিকে থাকার জন্যে যে দৃঢ় মনোবল, ত্যাগ তিতীক্ষা ও সহিষ্কুতা প্রয়োজন সেগুলো গড়ে তোলার লক্ষ্যে রোযা এক বিশেষ প্রশিক্ষণ । এই প্রশিক্ষণের মাধ্যমেই মানুষ তার চতুর্দিকে ছড়িয়ে থাকা যৌন আকর্ষণসহ অন্যান্য ইন্দ্রীয় লিন্সা থেকে নিজেকে বাচাতে পারে । নিয়ন্ত্রিত করতে পারে সে নিজেকে হাজারো প্রকারের দুনিয়াবী আকর্ষণ থেকে, যা মানুষের মধ্যে এক প্রবল ও অন্ধ আবেগ সৃষ্টি করে। এই সংযম সাধনার কল্যাণকারিতা, কিছু সময় পার হওয়ার পরই অনুভূত হয় এবং শারীরিক রোগ মুক্তি ও সুস্থতা আকারে তা প্রকাশ পায়। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।