Tafseer Fe Jilalil Quraan 2 PDF
/ ৪২৩
📝 লেখা 📖 পিডিএফ

শাস্তি না দেয়া হয় ও এর ফলে হত্যা প্রবণতা চলতে থাকে এবং আরও অনেক হত্যার দরজা খুলে যায়। সুতরাং, কোনো দুঙ্কৃতকারীর হাতকে হত্যা থেকে নিবৃত করার অর্থ গোটা মানবমন্ডলীকে নিহত হওয়া থেকে রক্ষা করা। হত্যাকান্ডের এই থেমে যাওয়ার মধ্যেই রয়েছে প্রকৃতপক্ষে জনসাধারণের জীবন। এটা কোনো এক ব্যক্তির জীবন রক্ষাই নয়, নয় এটা কোনো পরিবার বা দলের জীবন রক্ষা, বরং এটা বিশ্বজাড়া মানব পরিবারেরই জীবন রক্ষা। এরপর জীবন রক্ষার ক্ষেত্রে ইসলাম এই শাস্তি দানের বিধান চালু করে আরও অধিক গুরুতৃপূর্ণ এবং কার্যকর যে জিনিসটি প্রবর্তন করেছে তা হচ্ছে আল্লাহর প্রতিটি বিধানের মধ্যে যে গভীর প্রজ্ঞা ও তাৎপর্য নিহিত রয়েছে তা বুঝার জন্যে প্রয়োজন মানুষের চেতনাকে জাগ্তত করা এবং মানুষের মধ্যে আল্লাহভীতি পয়দা করা । তাই এরশাদ হচ্ছে, “যাতে করে তোমরা তাকওয়া (আল্লাহ ভীতি) হাসিল করতে পারো বা আল্লাহর ভয়ে বাছবিচার করে জীবন যাপন করতে পারো ।' খন্দীক্মতেকল বিখান এরপর আসছে মৃত্যুর সময় ওসীয়ত করা সম্পর্কে ইসলামের নির্দেশ । এ বিষয়ের সাথে কেসাস সম্পর্কিত আয়াত ও পরিবেশের মধ্যে বেশ একটা মিল দেখা যায়। দেখুন আল্লাহর বাণী, “তোমাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হলে, যদি কিছু ধন সম্পদ সে ছেড়ে যায়, তাহলে তার উচিত সে যেন সুবিদিত পন্থায় ওসীয়ত করে যায় পিতামাতার জন্যে এবং আস্মীয়স্বজনের জন্যে । মোত্তাকী (আল্লাহ ভীরু) লোকদের জন্যে এটা “হক' (দেনা)। তাদের ওপর অবশ্য কর্তব্য এ কাজটি করা। তারপর, এ নির্দেশকে কোনো ব্যক্তি শোনার পরও যদি এর মধ্যে কোনো রদবদল করে (এ নির্দেশ পালন না করে অন্য কোনো পদ্ধতি অনুসরণ করে) তো যারা এ কাজ করবে তাদের পাপের দায়িত্ব তাদের ওপরই বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ তায়ালা সবকিছু শুননেওয়ালা, সবকিছু জানেন । তবে কেউ যদি ওসীয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্বের ভয় করে অথবা অপরাধজনক কোনো পদক্ষেপ নেয়ার আশংকা করার কারণে তাদের মধ্যে সংশোধনী কোনো পদক্ষেপ নেয় বা মীমাংসা করে দেয় তাহলে তাতে কোনো দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ তায়ালা ক্ষমাকারী, মেহেরবান।” মীরাসের আইন বিধিবদ্ধ হওয়ার পূর্বে কোনো মৃত্যুপথযাত্রী কিছু সম্পদ ছেড়ে গেলে আত্মীয়স্বজন সবার জন্যে ওসীয়ত করা তার জন্যে একটি ফরয কাজ ছিলো । আরবীতে 'খায়র' বলতে ধনসম্পদ বুঝায় । তবে কতোটা ধনসম্পদ থাকলে ওসীয়ত করতে হবে এ বিষয় কিছু মতভেদ করা হয়েছে । এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। সাধারণভাবে সম্পদ বলতে যা বুঝায় তার ওপরই এই হুকুমটি কার্যকর হবে । তবুও ইসলামী আইনবিদদের কেউ কেউ বলেছেন, ষাট দীনার থেকে কম কোনো অংকের সম্পদের ওপর “খায়র' কথাও কেউ কেউ বলেছেন । আর যুগে যুগে ও দেশে দেশে সময় ও স্থানের পার্থক্যের সাথে এ অংকের পরিবর্তন যে হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। অবশ্য, ওসিয়তের আয়াত নাযিল হওয়ার অনতিকাল পরই মীরাসের আইন এসে গেলো। সেখানে ওয়ারিসদের প্রত্যেকের জন্যে অংশ নির্ধারণ করে দেয়া হলো, পিতামাতাকে সর্বাবস্থাতেই ওয়ারিস করে ঘোষণা করা হলো । এ কারণে তাদের জন্যে ওসীয়ত করার আর কোনো প্রয়োজন রইলো না যেহেতু ওয়ারিসরা ওসীয়তের হকদার নন। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।