তারপর যখন কেসাসের বিধান দেয়া হলো তখন এক গোত্রের স্বাধীন অপর গোত্রের স্বাধীন ব্যক্তির, এক গোত্রের দাস অপর গোত্রের দাস-এর এবং এক গোত্রের নারী অপর গোত্রের নারীর ওপর প্রতিশোধ বা কেসাস নেয়া সাব্যস্ত হলো। ওই অবস্থায় এ ছাড়া উপায়ই বা কি হতে পারে যেখানে সব ধরনের লোক মিশ্রিত হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে । এ চিন্তা সঠিক হলে পরবর্তী আয়াত দ্বারা পূর্ববর্তী আয়াতের মানসূখ হওয়ার কোনো প্রয়োজন হয় না বা এক আয়াত অপর আয়াতের সাথে সংঘর্ষশীলও মনে হয় না। . কেসান্স সামাজিক নির্রাপভ্ডার প্ঠান্ান্টি হত্যা প্রতিরোধে কেসাসের বাস্তবতা তারপর কেসাস-এর ফরয হওয়া সম্পর্কিত কথা এবং এর তাৎপর্য ও শেষ লক্ষ্য পরবর্তী আয়াতের মাধ্যমে পূর্ণ হচ্ছে, “আর প্রকৃতপক্ষে তোমাদের জন্যে কেসাস বা শাস্তি বিধান- এর মধ্যেই রয়েছে জীবন ।' “হে বুদ্ধিমানরা, হয়তো তোমরা এর থেকে আল্লাহর ভয়ে বাছবিচার করে চলার শিক্ষা নিতে পারবে? ূ আসলে আয়াতে বর্ণিত কেসাস দ্বারা প্রকৃত পক্ষে প্রতিশোধ নেয়া হয়, তা নয়, বা এটা প্রজ্জলিত প্রতিশোধ স্পৃহা নির্বাপক কোনো বিধানও নয়, বরং এটা তার থেকে অনেক উন্নত ও উচু পর্যায়ের এক পদক্ষেপ, যার দ্বারা নিরাপত্তা বিধান হয়। বহু জীবনের জন্যে এবং বহু জীবন ধরক্ষণের জন্যেই ওই বিধান, বরং আরও স্পষ্ট করে বলতে গেলে বলতে হয় একাজটি নিজেই যেন এক জীবন সংরক্ষণ প্রক্রিয়া । তারপর এ বিষয়টি বুঝার জন্যে এর ওপর চিন্তা-ভাবনা করার জন্যে এবং এই কেসাস ফরয হওয়ার তাৎপর্য বুঝার জন্যে আহবান জানানো হয়েছে । আহবান জানানো হয়েছে অন্তরসমৃহকে উজ্জীবিত করা এবং মানুষের মধ্যে আল্লাহভীতি সঞ্চার করার জন্যে। “কেসাস এর মধ্যেই জীবন কথাটা এইভাবে বুঝা যায়। যখন কোনো ব্যক্তি শুরুতেই বুঝতে পারে যে সে কাউকে হত্যা করলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে এবং এই শাস্তির দৃষ্টান্ত তার সামনে থাকায় সে নিশ্চিত থাকে যে অবশ্যই কোনোভাবে সে রেহাই পাবে না, তখন হত্যাকান্ড ঘটানো থেকে তার হাত আপনা থেকেই থেমে যাবে । এইভাবেই 'কেসাস-এর মধ্যেই জীবন" কথাটা সত্যে পরিণত হয়। যে কোনো ব্যক্তি নিজের জীবনাশংকা সামনে দেখতে পেয়ে অবশ্যই চিন্তা করতে বাধ্য হবে এবং হত্যার ব্যাপারে দ্বিধাদ্বন্দের মধ্যে পড়ে যাবে । তারপর হত্যাকারীর মৃত্যুদন্ড কার্যকর করায় তার দ্বারা নিহত ব্যক্তির অভিভাবক ও আত্মীয়স্বজনের অন্তরে প্রজ্জলিত জিঘাংসার আংগুন নিভে যাবে এবং বাস্তবে উভয় পক্ষ শান্তির দিকে এগিয়ে যাবে। তৎকালীন আরব কবীলাগুলোর মধ্যে যুদ্ধের দাবানল একবার ছড়িয়ে পড়লে তা সহজে নিভতো না, এমনকি থেমে থেমে হলেও কোনো কোনো যুদ্ধ চল্লিশ বছর পর্যন্ত চলতে থেকেছে, যেমন 'বাসূস' এর যুদ্ধ প্রায় চল্লিশ বছর ধরে চলেছিলো বলে জানা যায়। অবশ্য, আজও আমরা দেখতে পাচ্ছি, এক একটি যুদ্ধ গোত্রীয় দ্বন্দের কারণে শুরু হয়ে প্রতিহিংসার কসাইখানায় পরিণত হচ্ছে এবং সেখানে রক্তঝরা চলছেই চলছে। “জীবনের' সাধারণ অর্থেও বুঝা যায় যে কেসাসের মধ্যেই জীবন, প্রকৃত পক্ষে এক ব্যক্তিকে হত্যা করার অর্থ একজনকেই হত্যা করা নয় বরং সমগ্র মানবমন্ডলীকে হত্যা করা বুঝায় (যদি ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।