সুক্তিপাণেল সীমা পর্রিসপীমা তারপর আসছে ইসলামের সম্মোহনী ও মানবতাবোধ জাগরণকারী উদারতা ও মহানুভবতার প্রেরণাদায়ক ক্ষমা করার প্রচ্ছন্ন ইংগিত। এরশাদ হচ্ছে, “কেউ যদি তার (মোমেন) তাইয়ের পক্ষ থেকে ক্ষমা লাভ করে তখন তার কর্তব্য হবে প্রচলিত ও সর্বজন বিদিত নিয়ম অনুসারে সুন্দরভাবে মুক্তিপণ আদায় করা ।" এই ক্ষমাপ্রান্তি নিশ্চিন্ত করা যাবে নিহত ব্যক্তির ওয়ারিস বা অভিভাবকদের মুক্তিপণ গ্রহণ করতে রাযি হওয়ার মাধ্যমে, অর্থাৎ জানের বদলে কিছু আর্থিক জরিমানা গ্রহণ করতে তারা সম্মত হলেই এ ক্ষমা পাওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে রক্তের দাবীদার নিহত ব্যক্তির অভিভাবক যখন মুক্তিপণ নিতে স্বেচ্ছায় স্বীকার হবে তখনই তার কাছে উক্ত খুনী ব্যক্তি আরযু পেশ করবে যেন প্রচলিত পদ্ধতি মোতাবেক সন্তুষ্টির সাথে এবং মোহাব্বাতের সাথে তার মুক্তিপণ বিবেচনা করা হয়। এইভাবে যে মুক্তিপণ নির্ধারিত হবে তা যেন নির্দিষ্ট সময়ে এবং সঠিকভাবে আদায় করা হয়। এটা ওই খুনী ব্যক্তি বা তার অভিভাবকদের ওপর ওয়াজেব। এর দ্বারা মন মগয ও অন্তরগুলোর সংশোধনীর পথ খুলবে এবং মানুষের মনে আপনজন হারানোর যে ক্ষত তা ধীরে ধীরে পূরণ হয়ে যাবে । যারা বেঁচে আছে তাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বিনষ্ট না হওয়ার এটাই হচ্ছে চমৎকার ব্যবস্থা । আন্মাহ রব্বুল আলামীন ক্ষমা প্রদর্শনের ব্যবস্থা ও “দিয়াৎ বা মুক্তিপণের সুযোগ ও প্রচ্ছন্ভাবে উৎসাহ দান করে মোমেনদের প্রতি অপূর্ব এহসান করেছেন। এর মধ্যে অপরাধকে হালকা করে দেখেও দয়া প্রদর্শন করার প্রেরণা রয়েছে। বিশেষভাবে লক্ষ্যযোগ্য যে, বনি ইসরাঈল জাতির জন্যে এই ক্ষমার বিধান তাওরাতে বৈধ ছিলো না। এটা একমাত্র উম্মতে মোহাম্মাদীর মধ্যে পারস্পরিক সম্মতি ও সন্তুষ্টির সাথে গ্রহণযোগ্য শর্তসাপেক্ষে ক্ষমার ব্যবস্থা, যাতে করে অনেক মানুষের জীবন রক্ষা পায়। এরপর দেখুন মহান আল্লাহর বাণী, | 'এই ক্ষমা পাওয়ার সুযোগ নিয়ে যে হতভাগা সীমা অতিক্রম করবে (পুনরায় অনুরূপ অপরাধ করবে) তার জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি ।' আখেরাতে যে আযাবের ওয়াদা করা হয়েছে তা তো আসবেই, তার পূর্বে দুনিয়াতেও তাকে হত্যা করা হবে একথা সুনিশ্চিত অর্থাৎ পুনরায় তার জন্যে আর কোনো ক্ষমা পাওয়ার ব্যবস্থা নেই। কারণ পারস্পরিক সমঝোতার মাধ্যমে যে আপোষরফা গৃহীত হয়েছে তা ভংগ করা মানেই হলো সীমালংঘন করা । তাই এই ধরনের অপরাধীদের ক্ষমা করে সাধারণ মানুষের জীবন শং করে তোলা ইসলাম আদৌ সমীচীন মনে করে না। এর পরও “দিয়ত' নিয়ে যে অভিভাবক রক্তের দাবী ছেড়ে দিতে রাষী হয়েছিলো তাকে আর ক্ষমা করতে অনুরোধ করা কখনও সন্ভব নয়, বরং এ পর্যায়ে এসে তার জন্যে ক্ষমা করা জায়েযও নয়। এই পরিস্থিতিতে তাকে শাস্তি নিতেই হবে এবং তাকে তার যুলুমের সাজা দিতেই হবে। উপরের আলোচনা থেকে আমরা দেখতে পেয়েছি ইসলামের দিপ্বলয়সমূহ কত প্রশস্ত। ইসলামের আইন বিধিবদ্ধ করার সময় মানুষের হৃদয়ের মধ্যে দোষারোপের যে প্রবণতা আছে, আছে ঝগড়া ফাসাদের ঝোঁক, এগুলো খেয়াল রাখা হয়েছে । ইসলাম বিবেচনা করেছে রক্তের বদলা গ্রহণ করার প্রকৃতিগত দাবীকে এবং এজন্যে ইসলাম হত্যাকারীর জন্যে শাস্তির ব্যবস্থা করেছে। কিন্তু যে ব্যক্তি মানুষের মর্যাদাকে খতম করে দিয়ে তার ওপর যুলুম করবে তার জন্যে ইনসাফের দাবী হচ্ছে শাস্তির ব্যবস্থা করা। ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।