একটি মাত্র উদ্দেশ্য সফল করার কাজে আর তা হচ্ছে এবাদাত অর্থাৎ আল্লাহর পূর্ণ দাসত্ব ও পরিপূর্ণ আনুগত্য । এ আনুগত্য একমাত্র আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার জন্যে যিনি সৃষ্টি করেছেন এবং রেষেক দান করছেন এবং মানুষকে সমগ্র বিশ্ব রূপ রাজ্যে প্রতিনিধিত্ের সম্মান দিয়েছেন । তবে, এ খেলাফত বা প্রতিনিধিত্ব কিছু শর্ত সাপেক্ষে- তা হচ্ছে তারা একমাত্র আল্লাহর শক্তি ও ক্ষমতার ওপর আস্থা পোষণ করবে এবং একমান্র তার দিকেই আনুগত্যভরা হৃদয় নিয়ে ঝুঁকে থাকবে । গ্রহণ করবে তারা তাদের চিন্তা ভাবনাকে তাদের নিয়ম শৃংখলা ও আইন কানুনগুলোকে একমাত্র তারই কাছ থেকে। ইসন্পানম হত্যাক্াল্ীন জন্যে শাস্তির বিধান এ দারসের মধ্যে অনেকগুলো বিষয়ের ওপর আলোচনা এসেছে, প্রধানত সেগুলো শাস্তি বিধান সম্পর্কিত। এসেছে দ্বীন ইসলাম সম্পর্কে সুস্পষ্ট বার্তা যা মানুষকে পারস্পরিক বন্ধনে আবদ্ধ রাখার জন্যে সুন্দরতম ও চূড়ান্ত ব্যবস্থা ৷ এরশাদ হচ্ছে, “হে ঈমানদার ব্যক্তিরা, নিহত ব্যক্তিদের খুনীদেরকে শাস্তি দান করাকে তোমাদের ওপর বাধ্যতামূলক (ফরয) করা হয়েছে। এ বিষয়ের বিধান হচ্ছে, যদি কোনো স্বাধীন ব্যক্তি কোনো স্বাধীন ব্যক্তিকে খুন করে তাহলে ওই স্বাধীন খুনী ব্যক্তিকে জানের বদলা জান স্বরূপ হত্যা করতে হবে। এমনিভাবে কোনো দাস নিহত দাসের পরিবর্তে এবং কোনো নারী খুনী হলে নিহত নারীর বদলে তাকে মৃত্যুদন্ড দিতে হবে । আর জেনে রেখো, হে বুদ্ধিজীবী মানুষেরা তোমাদের জন্যে এই শাস্তি বিধানের মধ্যে প্রকৃতপক্ষে জীবন (এর নিরাপত্তা) রয়েছে (এ বিধান মেনে চললেই) আশা করা যায় তোমরা আল্লাহভীরু, জীবন যাপন করতে পারবে (আল্লাহর ভয়ে তার আইন কানুন মানার মাধ্যমে বাছবিচার করে চলতে পারবে)।” দেখুন, এখানে ঈমানদারদেরকে ডেকে বলা হয়েছে। ঈমানদার তারাই যারা বিশ্বাস করে যে একদিন আল্লাহর সাথে সাক্ষাত হবেই । অবশ্যই তারা এ বিশ্বাস রূপ গুণটির অধিকারী, এর সাথে আল্লাহর পক্ষ থেকে আসা শাস্তি বিধান যে চূড়ান্ত এবং সর্বাংগীন সুন্দর তাও অবশ্যই তারা বিশ্বাস করে এবং বিশ্বাস করে যে মহান সেই আল্লাহ ভায়ালাই এ কথা জানিয়েছেন যে নিহত ব্যক্তির খুনীদেরকে শাস্তি দানের বিধান পালন করা তাদের জন্যে ফরয এ বিষয়ক প্রথম আয়াতেই এ নির্দেশের বিস্তারিত বিবরণ এসেছে। ৃ দ্বিতীয় আয়াতে এই শাস্তি বিধানের যৌক্তিকতা ও তাৎপর্য স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। এর তাৎপর্য বুঝার ব্যাপারে মানুষের বুদ্ধি প্রজ্ঞা ও গবেষণাকে কাজে লাগানোর জন্যে এই আয়াতের মাধ্যমে প্রেরণা জাগানো হয়েছে। একইভাবে জাগানো হয়েছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতির চেতনা । আর তা হচ্ছে, যে এলাকায় হত্যাকারীদের অনুরূপ শাস্তি দান করা হবে সেখানে সাধারণ মানুষের জীবনে শান্তি ও নিরাপত্তা গড়ে উঠবে । আর এই হচ্ছে আলোচ্য আয়াতে উল্লেখিত ইসলামী বিধান, যা মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.) বাস্তবায়িত করে দেখিয়ে গিয়েছেন। এ বিধান অনুসারে ইচ্ছাকৃতভাবে খুন করার দরুন স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারীকে মৃত্যুদন্ড দিতে হবে। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।