http://IslamiBoi.wordpress.com ৯৮ সহীহ মুসলিম বছরে বার মাস । এর মধ্যে চার মাস সন্মানিত বা পবিত্র। তিন মাস একসাথে পরপর যুল্কাদা, যুল-হাজ্জা ও মুহাররম এবং মুদার গোত্রের রজব মাস, যা জুমাদাল আখের ও শা’বানের মধ্যে অবস্থিত । অতঃপর তিনি বললেন, (তোমরা কি বলতে পারো) এটি কোন্ মাস? আমরা সবাই বললাম, আল্লাহ্ ও তীর রাসূল সর্বাধিক অবগত । তখন তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, এমন কি আমরা ধারণা করে বসলাম, তিনি হয়তো এর নাম পাল্টিয়ে নতুন নাম রাখবেন তিনি বললেন, এটা কি যিল্হাজ্জ মাস নয়? আমরা বললাম হা, এটি যিল্হাজ্জ মাস । পুনরায় তিনি জিজ্ঞেস করলেন, এটি কোন্ শহর? আমরা সবাই বললাম, আল্লাহ্ ও তার রাসূল সর্বাধিক অবগত । তখন তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, এমন কি আমাদের ধারণা হলো হয়তো তিনি এর নাম পাল্টিয়ে নতুন নামকরণ করবেন । তিনি জিজ্ঞেস করলেন, এটা কি মহাসম্মানিত শহর নয়? আমরা সবাই বললাম, জী হা, এটা মহা সম্মানিত শহর । অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, এটি কোন্ দিন? আমরা সবাই বললাম, আল্লাহ্ ও তার রাসূল সর্বাধিক অবগত । তখন তিনি আবারও কিছুক্ষণ নীরব থাকলেন। আমাদের ধারণা হলো, হয়তো তিনি এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখবেন। পরে তিনি জিজ্ঞেস করলেন, এটা কি কোরবানীর দিন নয়? আমরা বললাম, জী হা, হে আল্লাহর রাসূল! অতঃপর তিনি বললেন, তোমাদের রক্ত, তোমাদের মাল-সম্পদ,- বর্ণনাকারী মুহাম্মাদ (ইবনে সীরীন) বলেছেন, আমার ধারণা তিনি এটাও বলছেন, এবং তোমাদের ইজ্জত-আবৃরু তেমনি মহান ও পবিত্র, যেমনি পবিত্র তোমাদের এই দিন, এ শহরের মধ্যে, এ মাসের মধ্যে । আর অচিরেই তোমরা তোমাদের প্রভুর সাথে সাক্ষাত লাভ করবে তখন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তোমাদের ক্রিয়াকর্ম সম্পর্কে । সাবধান! আমার পরে তোমরা পথভ্রষ্ট (অন্য হাদীসে আছে কাফের) হয়ে পরস্পরের হত্যা আর রক্তপাত করতে শুরু করো না। ভালোভাবে শুনে নাও! এখানে উপস্থিত ব্যক্তিরা অবশ্যই যেন অনুপস্থিত লোকদের নিকট এসব কথাগুলো পৌছিয়ে দেয়। কারণ কোনো কোনো উপস্থিত ব্যক্তি সম্ভবতঃ তার চেয়ে অধিক সংরক্ষণকারীর নিকট পৌছাতে পারে। অতঃপর তিনি বললেন, আচ্ছা বলতো, আমি কি তাহলে সবকিছু তোমাদের কাছে পৌছিয়ে দিয়েছি? ইবনে হাবীব তার বর্ণনায় বলেছেন, ‘এবং মুদার গোত্রের রজব’ । আর আবু বাক্রের বর্ণনায় রয়েছে, ‘আমার পরে তোমরা (কুফরের দিকে) ফিরে যেও না’ । Pr e- oc Hor EL fetes fe OS rd T+ - ন cb = 0 nl ies TSH IG le 3 35,
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।