শব্দে শব্দে আল কুরআন ৫ম খণ্ড
/ ৩১১
📝 লেখা 📖 পিডিএফ

CE loa EE NS El al ES ৭৩. হে নবী!" আপনি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং কঠোর হোন তাদের প্রতি” হে; Ed (০5+এ|)-নবী ; ৯.৯-আপনি জিহাদ করুন ; ,4$91-(+4 ,৬5)-কাফির ; ,-ও ; ; shied Ea) -মুনাফিকদের বিরুদ্ধে ; £1, -এবং আপনি কঠোর হোন ; : 4-(৮+০০)-তাদের প্রতি ; ৮১. এখান থেকে যে বক্তব্য শুরু হয়েছে তা তাবুক যুদ্ধের পর অবতীর্ণ হয়েছে। মুনাফিকদের ব্যাপারে এতদিন শুধু নীরবতা-ই অবলম্বন করা হয়েছিলো। এখানে কাফিরদের সাথে সাথে মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদের নির্দেশ দেয়া হয়েছে। তবে মুনাফিকদের সাথে জিহাদের ধরণ কাফিরদের সাথে জিহাদের মত হবে না। এর ধরণ রাসূলের কর্মধারা থেকে জানা যায় । ৮২. তাবুক যুদ্ধের পূর্ব পর্যন্ত মুনাফিকদের ব্যাপারে সহনশীল মনোভাব দেখানো হয়েছে। কারণ তখন পর্যন্ত মুসলমানদের শক্তি এত মজবুত হয়ে উঠেনি যে, বাইরের শত্রুদের সাথে সাথে ভেতরের শত্রুদের সাথেও মুকাবিলা করা সম্ভবপর ছিল। এ যুদ্ধের পরবর্তী সময়কাল পর্যন্ত মুসলমানরা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিলো, তাই মুনাফিকদের ব্যাপারে এখন আর উপেক্ষার নীতি গ্রহণ করার প্রয়োজন নেই । তাছাড়া তাদেরকে এমন সুযোগ দেয়াও প্রয়োজন ছিলো যেন মুসলমানদের সংস্পর্শে থেকে তাদের মানসিক পরিবর্তন হতে পারে। অতপর যখন দেখা গেল তাদের কোনো পরিবর্তনের আশা নেই এবং তাদের ব্যাপারে এখনই কোনো পদক্ষেপ না নিলে তারা বাইরের শত্রুদের সাথে ষড়যন্ত্র করে ইসলামী রাষ্ট্রের ক্ষতি করে ফেলতে পারে। তাই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার এখনই সঠিক সময় বলে নিরূপিত হলো। মুনাফিকদের সাথে কঠোর নীতি অবলম্বনের অর্থ এই নয় যে, তাদের সাথে কাফিরদের মত সশস্ত্র জিহাদ শুরু করা হবে ; বরং এর অর্থ হলো, তাদের সাথে আর উদার আচরণ করা হবে না । মুসলমান ও ইসলামের বিরুদ্ধে তাদের যত প্রকার ষড়যন্ত্র রয়েছে তার মুখোশ খুলে দিতে হবে। সমাজের লোকজনদের মধ্যে তাদের মুনাফিকী মনোভাব ছড়াবার সুযোগ বন্ধ করে দিতে হবে। তারা যে, ইসলামের প্রতি নিষ্ঠাবান নয় তা ধরিয়ে দিতে হবে। যার ফলে সমাজে বিদ্যমান তাদের মর্যাদা | নিঃশেষ হয়ে যায়। এমনভাবে তাদের কূটনীতি সম্পর্কে প্রচার চালাতে হবে যাতে দি পাৱা 9 5 a www.amarboi.org রাঃ ১০ Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।