Asbakul Ma'rifat
/ ٤٩
📝 نص 📖 PDF

৯৯০ ০০ এ০। ৮৪ আমাদের আরজ আলহামদুলিল্লাহ! তাযকিয়ায়ে নফসের গুরুত্ৃপূর্ণ দিক তথা শারীরিক, মানসিক ও আত্মিক তাসবিহাত এবং জিকির-আজকার আদায়ের সবকসম্বলিত এই কিতাবখানা আমরা সবার জন্য প্রণয়ন করতে সক্ষম হয়েছি। এই বইয়ে মোট ১৩টি সবক স্থান পেয়েছে। মুরিদীন ও মুহিব্বীনের জন্য সবকগুলো একে একে অনুশীলন করা একান্ত জরুরী। ইনশাআল্লাহ “খানকয়ে আমীনিয়া-আসগরিয়া”য় নিয়মিত এই অনুশীলন অনুষ্ঠিত হবে। এতে সবাই আমন্ত্রিত। তাসাওউফের রাস্তায় প্রথম পদক্ষেপ হচ্ছে কোনো হক্কানী মুর্শিদের হাতে বাইআত গ্রহণ করা। অর্থাৎ মুরিদ হওয়া। মুর্শিদ নতুন মুরিদকে প্রাথমিক কিছু তাসবিহাত ও জিকির- আজকারের সবক দেবেন। মুরিদকে অবশ্যই এগুলো মুর্শিদের নির্দেশ মুতাবিক নিয়মিত পালন করতে হবে। মুরিদের হালের মধ্যে পরিবর্তন আসলে একমাত্র নিজের মুর্শিদকে অবগত করা জরুরী। মুর্শিদ তখন প্রয়োজনে তাসবিহাত ও জিকির আজকারের সবক পরিবর্তন করে দেবেন। পবিত্র কুরআন ও হাদিসের কিছু আহরিত বাণীসহ এই বইয়ে প্রাথমিক থেকে উচ্চ পর্যায়ের তাসবিহাত ও জিকির-মুরাকাবার সবকসমূহ সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। অবশ্যই এসব সবক মুতাবিক আমল করার পূর্বে স্বীয় মুর্শিদের অনুমতি প্রয়োজন। সুতরাং আমাদের উপদেশ হলো যারতার মুর্শিদের নির্দেশ মুতাবিক মুরিদগণ জিকির-মুরাকাবার আমল করবেন। আল্লাহ তা'আলার সন্তুষ্টির জন্যই আমাদের সকল চেষ্টা। তিনি এ চেষ্টাকে কবুল করুন এবং আমাদেরকে দান করুন কামিয়াবী- দুনিয়া ও আখিরাতে। আমীন। ('শোয়খ) মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী পরিচালক আলী সেন্টার (৪র্থ তলা), সুবিদবাজার, সিলেট, বাংলাদেশ। ৪ - আসবাকুল মারিফাত

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.