মুর্শিদ ও মুরীদ: “কথা যদি হদয় থেকে বের হয় তাহলে তা হৃদয়ে ঢুকবে, আর তা যদি জিহ্বা থেকে বেরিয়ে আসে তাহলে তা কর্ণ অতিক্রম করবে না” হিযরত শিহাবুদ্দীন উমর সুহরাওয়ার্দি রাহিমাহুল্লাহ] । নিয়ে, তাদের বসবাস আল্লাহর সাথে এবং তাদের ব্যবসা আল্লাহর সঙ্গে” হযরত মারুফ কারথী রাহিমাহুল্লাহ] । “সামান্যতম অহমিকাসহ কেউ যদি স্থীয় মুর্শিদ বা অন্য কোন তাপসের দরবারে যায় তাহলে কোন লাভ হবে না” হিযরত মুমশাদ দিনওয়ারী রাহিমাহুল্লাহা। “শুধুমাত্র তৃষ্ণার্ত ব্যক্তি পানির সন্ধান করে না, পানিও তৃষ্যার্তকে খুঁজে” হিযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহিমাহুল্লাহ] । “জিকির অর্থ আল্লাহ ছাড়া সবকিছু ভুলে যাওয়া” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহিমাহুল্লাহ] । “প্রেমাস্পদ আল্লাহকে তোমার হৃদয়ে সর্বদা জাগ্রত রাখো । তোমার হৃদয়ের উপাসনা হয়ে যাক যিকরুল্লাহ” হযরত আব্দুল খালিক গুজদাওয়ানী রাহিমাহুল্লাহ] । “আশীর্বাদপূর্ণ যৌবনকাল অত্যন্ত মূল্যবান; আল্লাহর জিকিরের সুন্দর রঙে একে রঙ্গীন করে তুলো” [হিযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহা। “হে আমার প্রতিপালক! এই জগতে আমার জন্য যা কিছু রেখেছো তা সবই তোমার শত্রুদের মধ্যে বন্টন করে দাও, এবং যা কিছু আমার জন্য পরজগতে রেখেছো তা সবই তোমার বন্ধুদের মধ্যে ভাগ করে দিও- আমার জন্য শুধু তুমিই যথেষ্ট” হিযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা]। “সুফির জন্য মুরাকাবা হলো সর্বাপেক্ষা মূল্যবান ধন, এটার মাধ্যমে নীরবতা ও আল্লাহভীতি অর্জিত হয় যা এ রাস্তায় প্রভু পর্যন্ত পৌঁছার উপায়” হযরত হারিস ইবনে আসআদ মুহাসিবী রাহিমাহুল্লাহ] । “যে আল্লাহর উপাসনা করে না, সে মানুষের উপাসনা করতে বাধ্য হয়” হযরত সহল ইবনে আব্দুল্লাহ তসতরী রাহিমাহুল্লাহ] । কামিল নামায: নামায থেকে ফারিগ হতে অন্তরে না চাইলেই বুঝতে হবে নামায কামিল হয়েছে কুতবে যামান হযরত শায়খে কাতিয়া রাহিমাহুল্লাহ] । ৪৬ - আসবাকুল মারিফাত
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।