Asbakul Ma'rifat
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

“সুফি তারা যারা অন্য সবকিছু থেকে আল্লাহকে অধিক ভালোবাসেন। সুতরাং আল্লাহও তার সৃষ্ট সবকিছু থেকে তাদেরকে ভালোবাসেন” [হযরত যুননুন মিশরী রাহিমাহুল্লাহ] । “সুফি তিনি যিনি তার নিজ থেকে অনুপস্থিত এবং প্রভুর সাথে উপস্থিত” [হযরত আলী ইবনে উসমান হাজবিরী দাতা গঞ্জেবখশ রাহিমাহুল্লাহ] । “পানির রঙ নির্ভর করে এর পাত্রের রঙের উপর । তাহলে, দরবেশের স্বরূপ সর্বদাই নির্ভর করবে এ মুহুর্তে তার মাক্বাম (বা স্তরের) উপর” [হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহ] । “আদর্শ সুফি তিনি নন যিনি নির্জনে একক সন্তার উপাসনায় লিপ্ত, তিনিও নন যিনি মানুষের সঙ্গ সম্পূর্ণ বিসর্জন দিয়ে তরকে দুনিয়া হয়েছেন। আসল সুফি তিনি যিনি মানুষের মধ্যেই চলাফেরা করেন, তাদের সাথে খাওয়া-দাওয়া, ওঠাবসা, ক্রয়-বিক্রয়, বিবাহ-শাদী এবং সামাজিক কার্য-কলাপে অংশগ্রহণ করেন কিন্তু এক মুহূর্তের জন্যও আল্লাহর স্মরণ থেকে গাফিল নন” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহিমাহুল্লাহ] । “তোমার অবস্থা যেটাই থাকুক সন্ধান করতে থাকো । হে তৃষ্ণার্ত ব্যক্তি, পানির সন্ধান থেকে বিরত হয়ো না। একদা তুমি অবশ্যই ঝরণার নিকটে পৌঁছে যাবে” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহিমাহুল্লাহ] । “এ রাস্তায় কঠোর চেষ্টা-সাধনায় অব্যাহত থাকো, শেষ নিশ্বাস ছাড়ার পূর্ব পর্যন্ত থেমো না; কারণ সেই শেষ নিঃশ্বাসের সময়ও সর্বজ্ঞানীর পক্ষ থেকে করুণার দৃষ্টি এসে পড়ে যেতে পারে” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহিমাহুল্লাহ] । “মুর্শিদ নির্বাচন করো, তাকে ছাড়া এই ভ্রমণে শুধু শুধু মহাপরীক্ষা, ভীষণ ভয় ও মহাবিপদ । পথপ্রদর্শক ছাড়া তুমি এই রাস্তা হারাবে । কখনো এই রাস্তায় একা পা বাড়াবে না” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহিমাহুল্লাহ] । “প্রেমের এই পথে একটি পদক্ষেপও নেবে না, উত্তম কোনো পথপ্রদর্শক ছাড়া । আমি রাহিমাহুল্লাহ] । “যে কেউ এ রাস্তায় মুর্শিদ ছাড়া চলবে, দু'দিনের ভ্রমণপথ অতিক্রম করতে তার প্রয়োজন হবে দু'শ বছর!” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহিমাহুল্লাহা। ৪৫ - আসবাকুল মা'রিফাত

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।