এরপর খুব ধ্যানস্থ হয়ে মনোযোগসহ অর্থের দিকে খিয়াল রেখে 'আউযুবিল্লাহ' ও “বিসমিল্লাহ শরীফ পুরোটা পাঠ করবেন। তারপর খুব খুজু-খুশুর সঙ্গে “আল্লাহু হাদ্ধিরী, আল্লাহু নাজিরী, আল্লাহু মাপ্রী৮*৭ 4 - 5১143 এ॥ - ১০৯ 40] ] পাঠ করবেন। অর্থাৎ আল্লাহ সর্বদাই আমার নিকট উপস্থিত, আল্লাহ সর্বদা আমাকে দর্শন করছেন, আল্লাহ সর্বদা আমার সঙ্গী। অর্থের দিকে খিলায় রেখে উক্ত তিনটি কালামের ধ্যানে নিজেকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দেবেন। এই মুরাকীবা প্রথম দিকে কিছুটা কঠিন মনে হয়। কিন্তু বার বার চেষ্টা করতে থাকলে এর হাকিকাত উন্মোচন হবে। পরে এই মুরাকাবা থেকে নিজেকে মুক্ত রাখাই কঠিন হয়ে দাঁড়াবে। একমাত্র আল্লাহ তা'আলার ফজল ও করমের উপরই আমরা সম্পূর্ণ নির্ভরশীল। ২. মুরাকাবায়ে রু"ইয়াত: এই মুরাকবা দ্বারা পরম সত্তার দর্শনের ধ্যান করা হয়। আল্লাহ তা'আলা তাঁর পাক কালামে ইরশাদ করেন: 5 খা] ০9 শু শি অর্থাৎ “সে কি জানে না যে, আল্লাহ দেখেন?” [আলাক্ : ১৪] উক্ত আয়াতে করীমের উপর গভীর ধ্যান করাই হলো এই মুরাকাবার উদ্দেশ্য। ৩. মুরাকাবায়ে মার্য়আত এই মুরাকাবা দ্বারা পরম সত্তার সংসর্গের ধ্যান করা হয়। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন: ১৮ ০9৯5 08 409 ৫ 5 জা শি ৪ “তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাক। তোমরা যা কর, আল্লাহ তা দেখেন।” [হাদীদ : 8] মুরাকাবার সময় উপরোক্ত আয়াতে করীমের আলোকে দৃঢ় বিশ্বাস রাখবেন আল্লাহ তা'আলা আমাকে গোপনে-প্রকাশ্যে, সুস্থতা-অসুস্থতায় যাবতীয় অবস্থাতে সর্বদা দেখছেন এবং আমার সঙ্গে আছেন। ইনশাআল্লাহ! ক্রমান্বয়ে উক্ত আয়াতের হাকিকাত আপনার নিকট উন্মোচন হবে। ৩৭ - আসবাকুল মা'রিফাত
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।