Asbakul Ma'rifat
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

হাজতের নামায যে কোনো [হালাল ও শরীয়তসম্পন্ন] প্রয়োজনে একটি শক্তিশালী মাধ্যম। ওলিআল্লাহদের সকলেই এই নামায পড়ে আসছেন আদি যুগ থেকে। আমার শায়খ কুতবে যামান হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন: “যে কোনো কাজের জন্য নামায পড়ে আল্লাহর নিকট আবদার করো। দেখবে এটি সহজ হয়ে গেছে।” বিপদ-আপদ থেকে বাঁচা, অভাব-অনটন থেকে মুক্তি, শরীয়তসম্মত আশা-আকাঙ্ঞা পুরণ, আমল-উঈমান বৃদ্ধি, নিজের ও অপরের কোনো উপকার হাসিল ইত্যাদির জন্য সালাত্ুল হাজত খুব বেশি কার্যকরী হয়ে থাকে। হাজতের নামায মাত্র দু'রাকাআত। নামায শেষে দু'আর মধ্যে থেকে আপনি যে কাজ বা উদ্দেশ্যে সালাতুল হাজত নামায আদায় করেছেন, সে ব্যাপারে অনুনয়-বিনয়সহ আল্লাহর দরবারে আবদার জানাবেন। ইনশাআল্লাহ! আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন। আমরা সবাই একমাত্র আল্লাহর নিকট সাহায্য চাই এবং তাঁরই নিকট আমাদের প্রত্যাবর্তন। সবক -১৩ মুরাক্কাবা তরীকতের সালিক জিকির-শুগলের মাধ্যমে এক পর্যায়ে বাহ্যিক ও গুপ্ত সকল প্রকার নূর দ্বারা আলোকিত হয়ে ওঠেন। তার শিরা-উপশিরায় জিকিরের প্রভাব স্থায়ী হয়। তার মধ্যে আল্লাহর স্মরণ 'জারি' হয়ে যায়। এ পর্যায়ে উন্নীত মুরীদকে তার শায়খ “মুরাকাবা”র সবক দিয়ে থাকেন। মুরাকাবার অর্থ একাগ্রমনে ধ্যান করা। সাধারণত পীর সাহেব মুরীদের বাহ্যিক ও আত্মিক অবস্থার উপর বিবেচনা করে বিশিষ্ট ধরনের মুরাকাবার সবক দিয়ে থাকেন। নিম্নে কয়েকটি মুরাকাবার বর্ণনা তুলে ধরছি। খিলাফত বা ইযাজত পেয়েছেন এরূপ শায়খের জন্য বর্ণিত যে কোন মুরাকাবা ইচ্ছা হলে পালন করতে কোন অসুবিধা নেই। এতে অবশ্যই লাভবান হবেন। সাধারণ মুরীদের জন্য স্বীয় পীরের অনুমতি ছাড়া মুরাকাবায় নিমগ্ন হওয়া উচিৎ নয়। ১. হাদ্বির-নাজির মুরাকাবা আমরা সবাই জানি আল্লাহ তা'আলা সর্বদাই হাদ্বির-নাজির। তিনি আমাদের শাহরগ থেকেও নিকটে। এই সত্যটি উদঘাটনের জন্য তরীকতের শায়খরা একটি মুরাকাবার উদ্ভাবন করেছেন। এর নিময় হলো: নামাযে শেষ বৈঠকের মতো বসবেন। হাঁটুর উপর মাথা ঠেকিয়ে আল্লাহ ছাড়া সবকিছু থেকে নিজের মন-মানসিকতাকে শুন্য করে দেবেন। ৩৬ - আসবাকুল মাপরিফাত

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।