Asbakul Ma'rifat
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

ভাবার্থ: ইয়া আল্লাহ! আপনি জানেন, আমি জানি না। আপনি ক্ষমতাবান, আমি অক্ষম। অর্থাৎ, ভবিষ্যৎ ও পরিণামের খবর অন্য কেউ জানে না; একমাত্র আপনিই জানেন, আপনি সর্বশক্তিমান। মন্দকেও ভালো করে দিতে পারেন। কাজের শক্তি আপনিই দান করেন, চেষ্টাকে ফলপ্রসু করেন। সুতরাং আমি আপনার নিকট মঙ্গল চাচ্ছি ও কাজের শক্তি প্রার্থনা করছি। হে আল্লাহ! যদি এই কাজটি আমার জন্য, দ্বীনের জন্য, ছুনিয়ার জন্য, এবং আমার পরিণাম ও আখিরাতের জন্য ভালো বলে আপনি জানেন, তবে এ কাজটি আমার জন্য নির্ধারিত করে দিন। এটা আমার জন্য সহজ করুন, দান করুন এতে খায়র ও বরকত। আর যদি এ কাজটি আমার জন্য, দ্বীন, দুনিয়া, পরিণাম ও আখিরাতের জন্য মন্দ বলে আপনি জানেন, তাহলে এ কাজ থেকে আমাকে বিরত রাখুন। যেখানে মঙ্গল রয়েছে- তা- ই আমার জন্য নির্ধারিত করুন। আর এতেই আমাকে সন্তুষ্ট থাকার তাওফিক দিন। দ্র: ভ"্আর মধো হা-যাল আমরা” উচ্চারণের সময় যে কাজটি করতে চাচ্ছেন সোটির কথা মনে মনে খিয়াল করবেন। ওলিআল্লাহরা বলেছেন, ইখলাসের মাধ্যমে ইস্তিখারা করলে |ইজিতে] সজাগ বা ঘুমন্ত অবস্থায় [স্বপ্নযোগে] যে কাজটি করতে চাচ্ছেন তা উপকারী কী না, আল্লাহর পক্ষ থেকে জানা যাবে। ছ. তাওবার নামায করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “যে লোক কোনো গুনাহ করার পর দাঁড়িয়ে যায় ও [২ রাকাআত] নামায আদায় করে। এরপর আল্লাহর নিকট ক্ষমা চায়। আল্লাহ তা'আলা তাকে ক্ষমা করে দেবেন।” এরপর তিনি পবিত্র কুরআনের এই আয়াতাংশটি তিলাওয়াত করলেন: 74510115585 21011504517854019 22315195515 ৪59 -“তারা কখনও কোনো অশ্্ীল কাজ করে ফেললে, কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে, আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে” [আলে ইমরান: ১৩৫]। সুতরাং সালিক যদি ঘটনাক্রমে কোনো শরীয়তবিরোধী কাজ কিংবা সগীরা অথবা কবীরা গুনাহে জড়িত হয়ে পড়েন, তাহলে সাথে সাথে কাজটির জন্য আল্লাহর দরবারে ভীষণভাবে লজ্জিত হয়ে অনুতাপ করতে থাকবেন। এরপর অযু সেরে দু'রাকাআত তাওবার নামায আদায় করে খুব অনুনয়-বিনয়সহ আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। এরূপ গুনাহের ৩৪ - আসবাকুল মাপরিফাত

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।