Asbakul Ma'rifat
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

ঘ. আউয়াবীন নামায হাদিস শরীফে আছে, যে কেউ সালাতুল আউয়াবীন পড়বে “তাকে ১২ বছরের নফল নামাযের সওয়াব দান করা হবে” [শামাইলে তিরমিযি]। আউয়াবীন নামায পড়ার নিয়ম: মাগরিবের পরই এই নামাষের ওয়াক্ত হয়। দুই-ছুই করে ৬ রাকাআত নামায পড়বেন। ঙ. সালাতৃত তাসবীহ একদা রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা হযরত আব্বাস রাদ্বিআল্লাহু আনহুকে বললেন, হে চাচা! আমি কি আপনাকে এমন একটি আমলের কথা বলবো না যার দ্বারা সকল গোনাহ- বড়, ছোট, গোপন ও প্রকাশ্য মুছে যাবে? এরপর তিনি সালাতৃত তাসবীহ নামাষের নিয়ম বলে দিলেন। আরো বললেন, এই নামায দৈনিক একবার পড়বেন, না পারলে প্রতি শুক্রবার পড়বেন, তা-ও না পারলে মাসে একবার আদায় করবেন, এটাও না পারলে বছরে অন্তত একবার পড়বেন। আর তাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার অবশ্যই আদায় করবেন। ।আবু দাউদ, তিরমিযি] সালাতুত তাসবীহ পড়ার নিয়ম: এই নামায মাকরুহ ওয়াক্ত ছাড়া দিন বা রাতের যে কোনো সময় আদায় করতে পারেন। তবে যুহরের পূর্বেই আদায় করা উত্তম। [ফাতওয়ায়ে আলমগীরী]। সালাতৃত তাসবীহ নামায এক নিয়তে চার রাকআত পড়তে হয়। নামাযের উদ্দেশ্য হলো সর্বমোট ৩০০ বার: সূর্ঘা 09 এ তি এ! ও এ এ এট ০1০০ -“সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াআল্লাহু আকবার” পাঠ করা। প্রথম রাকাআত: চার রাকাআত সালাতৃত তাসবীহ সুন্নাত নামাযের নিয়ত করে নামায শুরু করবেন। অন্যান্য চার রাকাআত সুন্নাত নামাযের মতো ছানা, ফাতিহা ও সূরা পাঠ করুন। রুকুতে যাওয়ার পূর্বে ১৫ বার উক্ত তাসবীহ পড়ুন। রুকুর তাসবীহ শেষে উক্ত তাসবীহ ১০ বার পাঠ করুন। রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় আরো ১০ বার উক্ত তাসবীহ পড়ুন। এরপর সিজদায় যেয়ে সিজদার তাসবীহ শেষে উক্ত তাসবীহ ১০ বার পড়ুন। সিজদা থেকে উঠে বসাবস্থায় ১০ বার তাসবীহটি পড়বেন। দ্বিতীয় সিজদায় যেয়েও তাসবীহ পড়ার পর ১০ বার উক্ত তাসবীহ পাঠ করুন। এরপর সোজা না দাঁড়িয়ে বসে ১০ বার তাসবীহটি পড়ে তারপর দাঁড়াবেন। এই প্রথম রাকাআতে উক্ত তাসবীহ ৭৫ বার পড়া হলো। ৩২ - আসবাকুল মারিফাত

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।