Asbakul Ma'rifat
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

-“রাত্রির কিছু অংশ কুরআন পাঠসহ জাগ্রত থাকুন এটা আপনার জন্যে অতিরিক্ত। হয়ত বা আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদে পৌঁছাবেন।” [বনী ইসরাঈল : ৭৯] উপরোক্ত আয়াতে করীম থেকে স্পষ্ট যে, তাহাজ্জুদের নামায বা সালাতুল লাইল রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরয ছিলো। তবে তাঁর উম্মতের জন্য এই নামায সুন্নাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই নামায আদায় করলে কী পরিমাণ প্রতিদান পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে, তা উক্ত আয়াত থেকেই স্পষ্ট। তাহাজ্জুদ নামাযের নিয়ম: সুবহে সাদিকের ১ ঘণ্টা পূর্বে ঘুম থেকে জেগে ওঠে মিসওয়াক করে অযু সেরে নিবেন। এরপর জায়নামাযে দাঁড়িয়ে তাহাজ্জুদের নিয়তে ২-২ করে নিম্নে চার এবং উর্ধে ১২ রাকাআত নামায পড়বেন। কেউ কেউ বলেছেন প্রত্যেক রাকাআতে সুরা ফাতিহার পর তিনবার সূরা ইখলাস পাঠ করে নামায আদায় করা উত্তম। (খ) ইশরাক নামায এই নামাযের ফজিলত সম্পর্কে বিভিন্ন সহীহ হাদিসে বর্ণনা এসেছে। যেমন: “এই নামায পালনকারী একটি হজ্জ ও উমরার সওয়াব লাভ করবে।” [তিরমিযি] কুতবে যামান হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, 'ইশরাকের ওয়াক্তে সূর্যের আলোয় যেভাবে পৃথিবী উজ্জ্বল হয়ে ওঠে, ঠিক তদ্রপ এই নামায আদায়কারীর অন্তরও আল্লাহ তা'আলা নূরে-নূরে উজ্জ্বল করে দেন।” ইশরাক নামাযের নিয়ম: সূর্যোদয়ের ১৫ থেকে ২০ মিনিট পরে [দুই দুই করে] দুই বা চার আদায় করবো।” গ. চাশতের নামায এই নামাযের ফজিলতও বিরাট। হাদিস শরীফে আছে, যে কেউ চাশতের ১২ রাকাআত নামায পড়বে আল্লাহ তা'আলা তার জন্য বেহেশতে সোনার অক্টালিকা নির্মাণ করবেন। [মিশকাত] অপর এক হাদিস শরীফে আছে, যে ব্যক্তি এই নামায নিয়মিত আদায় করে সে কখনো দরিদ্র হবে না। ওলিআল্লাহগণ বলেছেন: দুটি জিনিষ একত্রে থাকতে পারে না- চাশতের নামায ও দারিদ্য। [দৈনন্দিন জীবনে ইসলাম] চাশতের নামযের নিয়ম: সূর্য যখন আকাশের এক চতুর্থাংশ উপরে উঠে যায় তখনই চাশতের নামাযের ওয়াক্ত হয়। এ সময় ইশরাকের নামাযের ওয়াক্ত শেষ হয়ে যায়। এই নামায ২, ৪, ৮ কিংবা ১২ রাকাআত পর্যন্ত পড়া যায়। তবে ৪ রাকাআত পড়াই উত্তম [রাদ্দুল মুখতার, খ. ১, পৃ. ৫০৫]। ৩১ - আসবাকুল মা"রিফাত

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।