১০. আল্লাহু আল্লাহ” [44241 জিকির, ৬০০ বার: মনে রাখবেন এই জিকির করার সময় প্রথমবার আল্লাহ্ পাঠ করবেন হু ছাড়া এবং পরের বার “হু"সহ “আল্লাহু, বলবেন। মাথা একটু উপরে তুলে কালবের দিকে নামিয়ে জরব লাগাবেন। ৬০০ বার পূর্ণ হওয়ার পর ঠিক আগের মতো কালিমা তায়্যিবাহ, দরূদ শরীফ ও চার কালাম আবার পাঠ করবেন। ১১. 'আল্লা-হ” [48 জিকির ১০০ বার: খুব দরদের সাথে কেঁদে কেঁদে এই জিকির পড়তে হয়। উপরের দিকে মাথা তুলে একটু দীর্ঘ করে “আল্লা-হ্” বলে মাথা নামিয়ে কালবের উপর জরব দেবেন। মনে মনে খিয়াল রাখবেন, হে আল্লাহ! আমি গোনাহগার! আমাকে ক্ষমা করে আপনার মা'রিফাত ও মুহাব্বাত দান করুন। আমাকে ফানাফিল্লাহর স্তরে উপনীত করুন এবং আপনার মায়ার বান্দাদের অন্তর্ভূক্ত করুন। ১২. জিকির শেষে ইস্তিগফার, দরূদ শরীফ ইত্যাদি পাঠ করে খুব কাতর হয়ে আল্লাহর দরবারে হাত তুলে দু'আ করবেন। লক্ষ্য করুন, তেরো শতবার আপনি জিকির করবেন, তাই এই জিকিরকে তেরো তাসবীহ, অর্থাৎ তোরো শত তাসবীহের জিকির বলে। মুতাবিক আদায় করার তাওফিক দিন ও এ থেকে আধ্যাত্িক উপকার দান করুন- আমীন। সবক - ১২ নফল নামাযসমূহ: তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আউয়াবীন, সালাতৃত্ তাসবীহ, ইস্তিখারা, তাওবাহ ও হাজতের নামায এই আটটি নামায এচ্ছিক নামাষের অন্তর্ভুক্ত। তবে এগুলো নিয়মিত আদায় করলে বিরাট উপকার পাওয়া যায়। মাপরিফাত সন্ধানী সালিকের জন্য তো এই নামাযগুলো পালন করা একান্ত জরুরী। এই নামাযগুলো যুগ যুগ ধরে আল্লাহর ওলিদের প্রিয় আমল হিসাবে গন্য হয়ে আসছে। আমার শায়খ কুতবে যামান হযরত মাওলানা আমীনুদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, “যে পড়ে তাহাজ্জুদ, তার ঈমান মজবুদ। তাকে ওলি না বানিয়ে আল্লাহ তা”আলা মৃত্যু দেবেন না।” (ক) তাহাজ্জুদ নামায আল্লাহ তা"আলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করেন: 12১১০৫12165 4430 41654 ৩ ৬৬০ ও 2150 4 4৪2৪ এ] ০৪ ৩০ - আসবাকুল মা'রিফাত
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।