Asbakul Ma'rifat
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

সবক - ১১ চিশতিয়া তরীকার উচ্চ পর্যায়ের এই জিকিরকে “বারো তাসবীহ" জিকিরও বলে। বাস্তবে তাসবীহ মূলত চারটি। সংখ্যা তেরো বা বারো দ্বারা জিকিরের পরিমাণ বুঝাচ্ছে। যাক, এই জিকিরের মর্যাদা ও ফায়দা খুব বেশি। তরীকতের সালিককে তাই এই জিকির নিয়মিত পাঠ করা জরুরী। নিচে এই জিকিরের নিয়ম তুলে ধরা হলো। আমাদের উপদেশ হচ্ছে, এই নিয়মকে অক্ষরে অক্ষরে অনুসরণ করে তোরো তাসবীহ জিকির করবেন। শারীরিক ও মানসিক ক্ষতি থেকে রক্ষার্থে নিয়মটি পালন একান্ত জরুরী। ১. সময়: সাধারণত এই জিকির তাহাজ্জুদ নামায আদায় করে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে নিজের ঘরের কোনো নিভৃত কোণে পড়তে হয়। তবে জলি [উচ্চস্বরে পাঠ্য এই জিকির দ্বারা পরিবারের অন্য কোনো সদস্যের কিংবা ছোট্ট বাচ্চাদের ঘুমের মধ্যে যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে খিয়াল রাখতে হবে। অবশ্য তা্লিমের নিয়তে মসজিদে দলভুক্ত হয়ে এই জিকির বাদ-ইশা পাঠ করা যেতে পারে। খানকায় এ জিকির তাহাজ্জুদ নামায শেষে দলভুক্ত হয়ে পড়া উত্তম। কক্ষের ভেতর বাতি থাকলে নিভিয়ে দেবেন। ২. বসা: চারজানু হয়ে বসতে হবে। ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দ্বারা বাম পায়ের হাঁটুর একটু উপরে ভেতরের দিকে “কিমাস' নামক বড় রগটিকে চেপে ধরবেন। এ রগ কৃলবের সঙ্গে যুক্ত। ৩. চোখ বন্ধ থাকবে: চোখদ্ধয় বন্ধ করে প্রথমে কিছুক্ষণ দিল লাগিয়ে দরূদ শরীফ ও আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। ৪. এবার এই দু'আটি পাঠ করুন: রী এন ৩৪০১১ ৪ 39৩৬৭ ১৩৪ -“ইয়া- হাইয়্যু ইয়া-কাইয়্যিমু লা-ইলা-হা ইল্লা আন্তা আসআলুকা আন্‌ তুহয়ি কালবি বিনূরী মা"রিফাতিকা আবাদান।” -“হে চিরঞ্জীব! হে নেগাহ্বান! আপনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। আপনার কাছে প্রার্থনা করি, আপনার মার্রফাতের জ্যোতিতে আমার কালব চিরদিনের জন্য সঞ্জীবিত করে দিন।” ২৮ - আসবাকুল মা'রিফাত

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।