Asbakul Ma'rifat
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

৩. তিন জরবী জিকিরের নিয়ম: অনুরূপভাবে প্রথমে জরব লাগাবেন ডান হাঁটুতে। দ্বিতীয়বার বাম হাঁটুতে এবং সবশেষে কূলবের উপর জরব লাগিয়ে “আল্লাহ” শব্দ বা ইসমে যাতের জিকির করবেন। ৪. চার জরবী জিকির: ইসমে যাতের চার জরবী জিকিরের সময় প্রথমে ডান হাঁটু, এরপর বাম হাঁটু, তারপর রূহ ও সবশেষে কৃলবের উপর জরব লাগিয়ে জিকির পড়বেন। “যিয়াউল কুলুব” নামক গ্রন্থে শাইখুল মাশায়িখ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রাহমাতুল্লাহি আলাইহি উপরোক্ত চার জরবী জিকির শেষে, সাত জরব পর্যন্ত জিকির করার নিয়ম বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, কিবলামুখী হয়ে বসে এক হতে শুরু করে সাত জরবী পর্যন্ত জিকির করবেন। সামনে, পেছনে, নীচে, উপরে এবং সবশেষে কূলবের উপর "আল্লাহ শব্দের জরব লাগাবেন। জিকিরের সময় মনে মনে খিয়াল রাখবেন এই পবিত্র আয়াতাংশের অর্থের প্রতি, পণ এ কসর এ -“যে দিকেই মুখ ফিরাবে সেকিদেই আল্লাহ তা'আলা বিদ্যমান।” [বাকারাহ : ১১৫]। আমরা পরের সবকে চিশতিয়া তরীকার সর্বাধিক গুরুত্ৃপূর্ণ জিকির যাকে তেরো তাসবীহ জিকির” বলে, সে সম্পর্কে বিস্তারিত নিয়ম-কানুন বর্ণনা করবো। এ প্রসঙ্গে এটা জেনে নেওয়া দরকার যে, প্রায় সকল জিকির ও তাসবীহতে “আল্লাহ' নামটি উচ্চারিত হয়। যেমন “লা-ইলাহা ইল্লাল্লাহ, “সুবাহানাল্লাহ', “আলহামদুলিল্লাহ্‌, “আল্লাহু আকবার", “আসতাগফিরুল্লাহ ইত্যাদি। সুতরাং ইসমে জাতের জিকিরকে দিলের মধ্যে জারি করতে সদা-সর্বদা চেষ্টা করবেন। খাস করে পাস-আনফাস জিকিরটি কৃলবে উপস্থিত রাখতে তাহলে আশা করা যায় তরীকতের সালিক তার কাজ্কষিত মাকামে মাকসুদে পৌঁছুয়ে যাবেন। গ্রন্থের সকল পাঠককে এই স্তরে উপনীত করতে আকুল আবেদন জানাচ্ছি মহান আল্লাহর পবিত্র দরবারে। আমীন। ২৭ - আসবাকুল মারিফাত

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।