Asbakul Ma'rifat
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

(খ) ধ্যানের মাধ্যমে যে জিকির করা হয় তার নাম নাফসী বা মানসিক জিকির। (গ) মুরাকাবাও এক ধরনের জিকির। এটা মূলত কালবি জিকির। (ঘ) মুশাহাদাহ (সমক্ষ দর্শন) হচ্ছে রুহানী জিকির। (ও) আর মুআয়ানা (উপস্থিত দর্শন) করাকে বলে সিরের জিকির। উপরে বর্ণিত চারটে জিকিরের প্রত্যেকটির সঙ্গে একেকটি পবিত্র বাক্য বা শব্দ উচ্চারণ করতে হবে। সুতরাং আপনি যখন “জিকিরে নাসুতী” করবেন তখন পড়বেন “লা-ইলাহা ইল্লাল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহ। মালাকৃতী জিকিরের সময় "ইল্লাল্লাহ ইল্লাল্লাহ", জাবারুতী জিকিরের সময় “আল্লাহ আল্লাহ” এবং লাহুতী জিকিরের সময় পড়বেন “হুয়া হুয়া”। জরব জরব শব্দের অর্থ ধাক্কা দেওয়া। জিকিরকালীন দেহের নির্দিষ্ট স্থান বা লতীফার মধ্যে শব্দ উচ্চারণের সময় জরব লাগাতে হয়। এতে এ লতীফার মধ্যে জিকিরের তাসির বা প্রভাব বিস্তার লাভ করবে। স্থায়ী হবে আল্লাহর জিকির। জিকিরে ইসমে যাত “আল্লাহ” নামের জিকিরকে “ইসমে যাত” এর জিকির বলে। সালিককে এই জিকির দৈনিক সর্বোচ্চ ১ লক্ষ পঁচিশ হাজার বার পর্যন্ত করার নির্দেশ দেওয়া হয়ে থাকে। হিসাব করে দেখা গেছে আমরা দৈনিক ২৪ হাজার বার পর্যন্ত শ্বাস-প্রশ্বাস নিয়ে থাকি। সুতরাং সর্বনিন্ন ২৪ হাজার বার জিকিরে ইসমে যাত আদায় করলে প্রতিটি দম আল্লাহর স্মরণের মধ্যে কেটে যাবে। ১. এক জরবী। ২. দুই জরবী। ৩. তিন জরবী। ৪. চার জরবী জিকির। ১. এক জরবীর নিয়ম: প্রথমে ডান কাঁধের দিকে মাথা টেনে নিয়ে যাবেন। এরপর মাথা ঘুরিয়ে আল্লাহ” শব্দ উচ্চারণ করার সময় বাম স্তনের ছুই আঙ্গুল নীচে (কিছুটা বুকের দিকে) স্থাপিত লতীফায়ে কৃলবের উপর সজোরে জরব লাগাবেন। ২. ছুই জরবী জিকিরের নিয়ম: প্রথমে বাম কাঁধের দিকে মাথা ঘুরিয়ে নেবেন। এরপর “আল্লাহ” শব্দ উচ্চারণের সময় ডান স্তনের ছুই আঙ্গুল নীচে (কিছুটা বুকের দিকে) স্থাপিত লতীফায়ে রহের উপর সজোরে জরব লাগাবেন। এরপর মাথা ঘুরিয়ে টেনে নেবেন ডান কাঁধের দিকে। মাথা ঘুরিয়ে আল্লাহ" শব্দ উচ্চারণকালে সজোরে জরব লাগাবেন লতীফায়ে কৃলবের উপর। চোখ বুজে মনোযোগসহ জিকির করবেন। ২৬ - আসবাকুল মার্পরফাত

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।