পাস আনফাস (দেমের জিকির) এর নিয়ম পাস-আনফাস" শব্দদ্ধয় এসেছে ফার্সি ভাষা থেকে। এর অর্থ প্রতিটি শ্বাস-নিঃশ্বাসকে পাহারা দেওয়া” তাসাওউফের পরিভাষায় এ পাহারা দেওয়ার অর্থ হলো প্রত্যেক শ্বাস- নিঃশ্বাস আল্লাহর স্মরণের ওপর অতিক্রান্ত করা। প্রত্যেক শ্বাস নেওয়ার সময় “আল্লাহ্” [41] ও ছাড়ার সময় “হু” 6] মনে মনে খিয়ালের মাধ্যমে জিকির করবেন। মনে রাখবেন: “আল্লাহ্, খিয়াল করার সময় ওয়াকৃফ্ করবেন। এই জিকির করার সময় ঠোঁট-মুখ বন্ধ থাকবে, কোনো আওয়াজ হবে না। এই জিকিরকে কালবি জিকিরও বলে। অর্থাৎ হৃদয়ের মাধ্যমে আল্লাহর স্মরণ করা। পাস-আনফাস জিকির সর্বদাই করা যায়। উঠতে, বসতে, খেতে, ঘুমাতে, কাজে-কর্মে সর্বদা আল্লাহর স্মরণে এভাবে ডুবে থাকার নামই হলো দমের জিকির। কুতবে যামান হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন: “এ জিকির স্মরণ হওয়ার জন্য মাঝে মাঝে একেকটি বড়ো শ্বাস নেবেন।” সবক - ১০ ইসমে যাতের জিকির ইসমে যাত তথা “আল্লাহ” নামের জিকিরের গুরুত্ব বিরাট। অধিকাংশ মাশাইখে আজমের মতে "আল্লাহ" নামটিই হচ্ছে ইসমে আজম। একটু পরই ইসমে যাতের জিকিরের ওপর বিস্তারিত বলবো। প্রথমে আমরা জিকির" এর বিভিন্ন স্তরের উপর কিঞ্চিৎ আলোচনা করবো। জিকিরের বিভিন্ন স্তর জিকিরের মোট চারটে স্তর আছে। এগুলো হলো: ১. জিকিরে নাসূতী- জবানের জিকির। ২. জিকিরে মালাকৃতী- কুলবের জিকির। ৩. জিকিরে জাবারুতী- রূহের জিকির। ৪. জিকিরে লাহুতী- সিরের জিকির। শায়খুল মাশাইখ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রাহমাতুল্লাহি এসব জিকিরের স্বরূপ বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি লিখেছেন: (ক) জবানী জিকিরের অর্থ হলো জিসমি বা শারীরিক জিকির। ২৫ - আসবাকুল মাপরিফাত
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।