ভুলবেন না। ঘুম থেকে জেগে ওঠে মিসওয়াক করা একটি অতিরিক্ত সুন্নাত। [মুসনাদে আহমদ, আবু দাউদ] ৩. বাথরুমে প্রবেশের সময় দরজার সামনে যেয়ে পাঠ করবেন: ৬339 ৬ 55 ১৯৫ 1141 201৮3 উচ্চারণ: “বিসমিল্লাহি আল্লা-হুম্মা ইন্নী আসউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা-ইস”। অনুবাদ: “আল্লাহর নামে- হে আল্লাহ! পুরুষ ও নারী খবিস জিনদের থেকে আমি আপনার আশ্রয় কামনা করছি”। [বুখারি, মুসলিম, তিরমিযি, ইবনে মাজাহ] প্রথমে বাম পা ভেতরে ঢুকাবেন। বাথরুম থেকে বের হওয়ার সময় প্রথমে ডান পা বের করবেন। বের হয়েই পাঠ করবেন: ূ 0৬৩? ৬৭ 55 4৪ এ] 2 21 ৩158 উচ্চারণ: “গুফরানাকাল হামছু লিল্লাহিল্লাজী আজহা-বা আরন্নল আযা- ওয়া "আ-ফা-নী”। অনুবাদ: “হে আল্লাহ! আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি অনুগ্রহ করে আমার মধ্য থেকে ক্ষতিকর বন্ত সরিয়ে নিয়েছেন এবং আমাকে নিরাপত্তা দান করেছেন”। ইস্তিঞ্জার সময় কখনও কিবলামুখী হয়ে বসবেন না। কিবলা পশ্চিমদিকে হলে উত্তর- দক্ষিণে বসবেন। দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। ইস্তিজ্জা শেষে অযু না করলে অবশ্যই উভয় হাত কজি পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন। বাথরুমে থাকাবস্থায় পারতপক্ষে কথা বলবেন না ও জিকির করবেন না। ইস্তিজ্জা শেষে ঢেলা [মলত্যাগের জন্য তিনটি ও প্রত্রাবের জন্য একটি] ব্যবহার করুন। টিস্যুর দ্বারাও কাজ সেরে যাবে তবে সুন্নাত আদায় হবে না। [মিশকাত, তিরমিযি, ইবনে মাজাহ, আবু দাউদ] ৩. পাজামা, পাঞ্জাবি, সদরিয়া ইত্যাদি পরার সময় সর্বদাই ডান পা ও ডান হাত আগে ঢুকাবেন। খোলার সময় বাম হাত আগে খুলবেন। জুতা পরার সময় ডান পা আগে ও বাম পা পরে ঢুকাবেন। খোলার সময় প্রথমে বাম পা ও পরে ডান পা খুলবেন। একে অন্যের হাতে কিছু দিতে হলে ডান হাতে দেবেন। বুখারি, তিরমিযি] ৪. ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করুন: 29৬16 354৮ 3 40 ৬ ৩5 21৮3 উচ্চারণ: “বিসমিল্লাহি তাওয়াক্কালতু »আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা- কুউওয়াতা হল্প বিল্লাহ”। ২০ - আসবাকুল মার্পরিফাত
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.