বলে বিশ্বাস করলে, সে শিরক করলো। সুতরাং এরূপ মনে করা থেকে বিরত থাকতে হবে। (খ) আল্লাহর সিফাত বা গুণাবলীর সাথে অংশীদার করা: এর অর্থ হলো আল্লাহ তাআলার এক বা একাধিক গুণের সঙ্গে কাউকে সমান মনে করা। এরূপ ধারণা থেকে নিজেকে মুক্ত রাখা চাই। আল্লাহর গুণাবলী দু'ধরনের: ১. জাতী সিফাত। ২. ফি'লী সিফাত। প্রথমটি শুধুমাত্র তাঁর নিজের জন্য খাস। জাতী সিফাত তিনি অন্যের ক্ষেত্রে ব্যবহার করেন নি। যেমন: কুদরাত, ইলম, ইয্যাত ও আযমাত। কিছু সিফাত আছে নিজের জন্য এবং অপরের জন্যও ব্যবহার করেছেন। যেমন: রাহমাত, গাদ্বাব ও সাখাত (ক্রোধ)। (গ) অন্যের কর্মকে আল্লাহর কর্মের মতো মনে করা: যেমন কেউ মনে করলো, আল্লাহর ইচ্ছা ছাড়াই কেউ কোনো ভালো বা মন্দ কাজ করতে সক্ষম। এটা শিরক। কোনো নবী, রাসূল, ওলি, আলিম- এমনকি শয়তান, ফিরাউন এবং যাদুকর এরা কারোর পক্ষেই উপকার বা অপকার করার কোনো ক্ষমতা নেই, যদি না আল্লাহর ইচ্ছা হয়। “মোটকথা কিছুতেই কিছু হয় না, সবকিছু হয় আল্লাহর ইচ্ছায় এই কথাটির উপর অন্তরে সদা-সর্বদা দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কলবের সঙ্গে কথাটি এটে দিতে হবে। (২) বিদআত: সওয়াব মনে করে এমন আমল করা যা রাসূলুল্লাহ সঙ্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরাম রাদিআল্লাহু আনহুম থেকে প্রমাণিত নয়। সুতরাং মুরিদকে সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা এবং যাবতীয় বিদআত থেকে বেঁচে থাকা জরুরী। মনে রাখা আবশ্যক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রকার বিদআতকে পথত্রষ্টতা বলেছেন। শরীয়তের পরিভাষায় “ধর্মের বাইরে কোনো কিছুকে দ্বীন মনে করা” হচ্ছে বিদআত। (৩) অন্যান্য বর্জনীয় আমল: শিরক-বিদআত ছাড়াও এ যুগের মানুষ অনেক ধরনের বদ- খাসলতে আক্রান্ত হয়েছে। এগুলো মূলত কালবি বিমার। নিচে এর কয়েকটির নাম উল্লেখ করলাম। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। ১. হুবেব দুনিয়া - দুনিয়াবী মুহাব্বাত। ২. হুব্বে জাহ - যশ-খ্যাতির আকর্ষণ। ৩. কিবর - অহঙ্কার। ৪. রিয়া - দর্শনেচ্ছু। ১৬ - আসবাকুল মা'রিফাত
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।