আল্লাহর মার্পরফাত লাভের তালিবকে অবশ্যই নিজের মুর্শিদের ওপর পূর্ণাঙ্গ ভরসা রাখতে হবে। শায়খের প্রতিটি নির্দেশ-উপদেশ ও সবক তাকে সঠিকভাবে বুঝে, অক্ষরে অক্ষরে পালন করতে হবে। শায়খ কর্তৃক রূহানী চিকিৎসার ব্যাপারে তার মধ্যে কোনো ধরনের সন্দেহের লেশ মাত্রও থাকবে না। কারণ মুরিদ এভাবে মুর্শিদের প্রতি আস্থাশীল না থাকলে বাইআত গ্রহণের আনুষ্ঠানিকতা হবে অর্থহীন। মনে রাখবেন, স্বীয় শায়খের প্রতি সত্যিকার আন্তরিক বিশ্বাস ও আস্থা রাখা হচ্ছে ইসলাহুন-নাফসের” [আত্মপরিশুদ্ধির] পূর্বশর্ত । তাওবাহ করিয়ে বাইআত গ্রহণের পর মুর্শিদ শরীয়তের জরুরী আমল সঠিকভাবে পালনের নির্দেশ দেবেন। এরপর তাসবিহাত ও জিকিরের সবক প্রদান করবেন। এগুলো ঠিকঠাকভাবে পালন করবেন তরীকতের রাস্তায় ভ্রমণের যাত্রী এই নতুন সালিক। বাইআত গ্রহণের ফজিলত: কামিল মুর্শিদের নিকট মুরীদ হয়ে রূহানী চিকিৎসা ছাড়া সত্যিকার অর্থে রূহানী রোগ থেকে মুক্তির কোন উপায় নেই। এ কারণেই ইতিহাসব্যাপী হক্কানী উলামায়ে কিরাম তাসাওউফের চর্চা করে আসছেন। রূহানী রোগের অন্তর্ভূক্ত কিছু ব্যাপার এখানে উল্লেখ করা যেতে পারে, যেমন: গাইরুল্লাহর (আল্লাহ ছাড়া যা কিছু আছে) ইয়াকীন, কিবর (অহংকার), রিয়া দের্শনেচ্ছু), হাসাদ (হিংসা), নিফাক (মুখ ও অন্তরে অমিল), লোভ, লালসা, রাগ, হুবেৰ দুনিয়া (দুনিয়ার মায়া) ইত্যাদি। এ বইটি মূলত তরীকতের সালিক তথা মা'রিফাত লাভের আকাজ্ষীদের উদ্দেশ্যে নিবেদিত। সুতরাং, যারা এখনও কোনো হক্কানী কামিল মুর্শিদের নিকট বাইআত গ্রহণ করেন নি, তারা শীঘ্রই মুরীদ হওয়ার জন্য আমরা অনুরুধ জানাচ্ছি। এতে আসমল-ঈমান ও ইয়াক্ীন সঠিক হবে- যা সকলেরই কাম্য। কুতবে যামান হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, “ওযু এবং গোসলের দ্বারা বাইরের শরীর পাক হয়, তাওবাহ দ্বারা অন্তর পাক-পবিত্র হয়।” আর মুরীদ হওয়ার প্রথম শর্তই হলো খাস দিলে তাওবাহ করে আল্লাহর ইবাদাত বন্দেগীতে নিজেকে ডুবিয়ে দেওয়া। আল্লাহ তা*আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, ০০555404188 এ জঞ ও অনুবাদ: “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নিকট তাওবাহ করো, তাওবাতান নাসুহা”। (আত-তাহরীম : ৮) “তাওবাতান নাসুহা” (আল্লাহর নিকট গ্রহণযোগ্য তাওবাহ) হওয়ার শর্ত হলো ৩টি: ১. নিজের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। ২. আল্লাহর নিকট আর গুনাহ করবেন না বলে ওয়াদাবদ্ধ হওয়া। ১৩ - আসবাকুল মা'রিফাত
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।