Asbakul Ma'rifat
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তিনি দিলের রোগ সনাক্ত করে উপায়-অবলম্বন বাতলে দেবেন। আশা করা যায় তাঁর নির্দেশ মুতাবিক আমল করলে রোগমুক্তি লাভ হবে। রূহানী এই চিকিৎসকই হলেন কামিল শায়খ বা মুর্শিদ। কোথায় পাবেন কাজ্ষিত এই হক্কানী কামিল বুজুর্গ? এ প্রশ্নের জবাবে তরীকতের মাশাইখগণ বলেছেন, কামিল পীরের মধ্যে ১০টি গুণ থাকবে: ১. তাঁর মধ্যে দ্বীনের জরুরী জ্ঞান থাকবে। এ জ্ঞান তিনি অর্জন করবেন প্রাতিষ্ঠানিকভাবে কিংবা কোনো মুহাক্বীন আলিম বা পীরের সুহবতে থেকে। ২. তিনি বিশেষ কোনো তরীকার সঙ্গে সম্পৃক্ত কামিল কোনো শায়খ তথা পীরের [মুরিদ করার যোগ্যতাসম্পন্ন] খলিফা হবেন। ৩. তিনি হবেন সত্যবাদী ও পরহেজগার। বিদআত থেকে সম্পূর্ণ মুক্ত। ৪. তিনি স্বীয় মুর্শিদের সুহবতে পর্যাপ্ত সময় অতিবাহিত করে আধ্যাত্মিক সিদ্ধি লাভ করেছেন বলে প্রমাণ থাকবে। এরূপ সুহবত দু”টি পদ্ধতিতে হতে পারে: (ক) পত্রযোগে। (খ) সশরীরে শায়খের সঙ্গে থেকে। ৫. অন্যান্য মাশাইখে আজম তাঁকে উচ্চ মর্ধাদাশীল বলে মনে করেন। ৬. তাঁর সুহবতে থাকলে আখিরাতের প্রতি আকর্ষণ ও আল্লাহ-প্রেমের মাত্রা বৃদ্ধি পাওয়ার প্রমাণ থাকা। এছাড়া তাঁর সুহবত হবে হুব্ৰে দুনিয়ার প্রতি বিসর্জনের কারণ। ৭. তাঁর অধিকাংশ মুরীদ হবেন শরীয়তের অনুসারী। ৮. তাঁর মধ্যে থাকবে না দুনিয়ার লিগ্সা ও লোভ-লালসা। ৯. তিনি জড়িত থাকবেন নিয়মিত জিকির-আজকার ও তরীকতের আমলের মধ্যে। ১০. তিনি নিজের মুরীদদের খবরা-খবর রাখেন। মুরীদদের প্রয়োজন মুতাবিক দিক- নির্দেশনা দেন। উপরোক্ত গুণবলীর অধিকারী ব্যক্তি শায়খ তথা মুর্শিদ হওয়ার যোগত্য রাখেন। তিনি কাশফ, কারামত কিংবা ইলহামওয়ালা হওয়া মোটেই জরুরী নয়। এরপ ব্যক্তি হচ্ছেন রূহানী চিকিৎকের যোগ্য- পরশ পাথর। শীঘ্রই তাঁর নিকট ছুটে যান ও বাইআত গ্রহণ করুন। বাইআত গ্রহণের ব্যাখ্যা: আরবি “বাইআত” শব্দের অর্থ হলো “বিক্রি করা”। তাসাওউফের পরিভাষায় বাইআত অর্থ মুরীদ তার শায়খের নিকট নিজেকে “বিক্রি” করে দেবে। বাইআত গ্রহণ করাকে ইরাদা'ও বলে। মুরীদ নিজেকে আহকামে জাহিরীয়াহ ও আহকামে বাতিনীয়াহ অর্জনের লক্ষ্যে মুর্শিদের নিকট অঙ্গীকার করবে। এই উভয় লক্ষ্যর্জনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি লাভ। যে অনুসন্ধান করে তাকে “তালিব” বলে। আল্লাহপ্রাপ্তির তথা ১২ - আসবাকুল মারিফাত

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।