Asbakul Ma'rifat
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে ডুবে আছি। বালিগ হওয়ার পর থেকে কতো যে ফরয, ওয়াজিব ও সুন্নাতে মুআক্কাদাহ নামায আদায় করি নি, তার হিসাব নেই। হাত, পা, চোখ ও গুপ্তাঙ্গ দ্বারা কতো যে নাফরমানী ও জগন্য পাপকার্ষ করেছি তার হিসাব নেই। ওহ আল্লাহ! তোমার পবিত্র করে ধিক্কার দিন: ওহে অধম দিল! আর কতোকাল তুই এভাবে জীবনের মহামূল্যবান সময়টুকু নষ্ট করে কাটাবে? পাপের পঙ্কিলতায় ডুবে থাকবে? এখনও কি দয়ালু মা"বুদের দরবারে তাওবাহর সময় আসে নি? গাফিলতির জিন্দেগীর অবসান ঘটাতে এখনও কি তুই আগ্রহী নয়? দয়ার অসীম সায়র আল্লাহ সুবহানাহু ওয়াতা”আলার সেই বাণীর প্রতি একবার মনোযোগ দে: 9.2 ১৪৩ রি ও নটি নি -পযারা মুমিন, তাদের জন্যে কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে, তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসে নি? তারা তাদের মত যেন না হয়, যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল। তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে, অতঃপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে। তাদের অধিকাংশই পাপাচারী।” [হাদীদ : ১৬]১ উপরোক্ত কথাগুলো বার বার আওড়াতে থাকুন খিয়ালের মাধ্যমে। এতে আশা করা যায় দিল নরম হয়ে ওঠবে। আল্লাহর প্রতি ভীষণ খওফ বা ভীতি সৃষ্টি হবে। হৃদয়ে জাগ্রত হবে সঠিক রাস্তা পাওয়ার তীব্র আকাঙ্কা। কিন্তু কোথায় যেয়ে পাবেন এ কাক্কিত সীরাতে মুস্তাকিম! সরল-সঠিক পুণ্য রাস্তা? যে রাস্তার শেষ হলো প্রভুর সন্তুষ্টি, আখিরাতের মাগফিরাত ও নাযাত। আউলিয়ায়ে কিরাম বলেছেন: শারীরিক রোগমুক্তির জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তিনি রোগ সনাক্ত করে সঠিক ওষধ সেবনের জন্য ব্যবস্থাপত্র দেবেন। ঠিক তদ্রপ আমাদের আত্মিক তথা রূহানী চিকিৎসার জন্য প্রয়োজন হয় একজন রূহানী চিকিৎসকের। হযরত ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তাযকিরাতুল আউলিয়া গ্রন্থে বিখ্যাত চিশতি শায়খুল মাশাইখ এবং ইব্রাহিম ইবনে আদহাম বলথী রাহিমাহুল্লাহ মুর্শিদ ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির জীবনালোচনায় উল্লেখ করেছেন যে, দস্যু সরদার থাকাবহ্থায় ফুযাইল রাহিমাহুল্লাহ এই পবিত্র আয়াতটি শ্রবণ করেই দস্যুবৃত্তি ছেড়ে তাওবাহ করেন ও সুলুকের রাস্তায় পাড়ি জমান। সুবহানাল্লাহ! ১১ - আসবাকুল মার্পরফাত

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।