তাসবিহাত ও জিকির মুরাকাবার সবকসমূহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের দলভুক্ত [ফিরকায়ে নাযিয়া] সালিকীনকে নিম্নের সবকগুলো স্বীয় মুর্শিদের অনুমতিক্রমে পালন করতে হবে। সবক -১ নিয়ত ও লক্ষ্য-উদ্দেশ্য: পরকালের মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি লাভ। প্রথমেই আমাদেরকে নিয়ত খালিস করতে হবে। বুখারি শরীফের প্রথম হাদিসে এসেছে: “সমস্ত কাজই নির্ভর করে নিয়তের উপর।” পবিত্র এই হাদিসের অনুসরণে তরীকতের সালিকীনকে এভাবে নিয়ত করা চাই: “হে আল্লাহ! পরকালের মুক্তি ও আপনার সন্তুষ্টি লাভের আশায় আমি মুরীদ হওয়ার তথা তাওবাহর নিয়ত করছি। পৃথিবীতে আপনি যতোদিন জীবিত রাখবেন, আমি আপনার আনুগত্যের মধ্যে সে সময়টুকু অতিবাহিত করতে চাই। আপনি আমাকে সাহায্য করুন। আপনার সাহায্য ছাড়া কোনো ভালো আমল করার ক্ষমতা আমার নেই।” নিয়ত ও লক্ষ্য-উদ্দেশ্যের মধ্যে পার্থক্য বিদ্যমান। নিয়তের সংজ্ঞা দিতে গিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন: “যে কোনো ফরয-ওয়াজিব কিংবা নফল আমলের জন্য আন্তরিকভাবে ইচ্ছা করা।” [আল-মাজমূ', খ. ১, পৃ. ৩১০] কিন্তু এ ইচ্ছাপোষণের পেছনে নিশ্চয় কোনো কারণ থাকে। আর এ কারণই হলো লক্ষ্য-উদ্েশ্য। যেহেতু এখানে নিয়ত হচ্ছে ইবাদতের, তাই কারণ তথা লক্ষ্য-উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহকে রাজী-খুশি করা। মুরিদীন, মুহিব্বীন ও সালিকীনরা যখন তাসবিহাত এবং জিকির-মুরাকাবার নিয়ত করবেন তখন অবশ্যই দুনিয়াবী কোনো ফায়দা হাসিলের নিয়ত করবেন না। নিয়ত ও লক্ষ্য- উদ্দেশ্য হবে আল্লাহকে পাওয়া, তাঁর সন্তুষ্টি অর্জন, তাঁর মা"রিফাত [পরিচিতি] হাসিল করা এবং তাঁর মায়ার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া। আল্লাহ সবাইকে খালিস নিয়ত ও লক্ষ্য- উদ্দেশ্য সঠিকভাবে নির্দিষ্ট করে আমল করার তাওফিক দিন। সবক -২ গোনাহের উপর তাওবাহ ও বাইআত গ্রহণ হে তরীকতের সালিক! চিন্তা করুন: আমরা সবাই গোনাগার। গোনাহের বোঝা বহন করার ক্ষমতা আমাদের নেই। শারীরিক, মানসিক, আত্মিক সব ধরনের গোনাহ করেছি। গোনাহ করেছি প্রকাশ্যে ও গোপনে। সাত-সাগরের জল থেকেও বেশি গোনাহ করেছি। গোনহের ১০ - আসবাকুল মারিফাত
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.