কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

সুতরাং বুঝা গেল যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসা এবং তার ভালোবাসাকে আল্লাহ তাআলা ব্যতীত সকলের ভালোবাসার ওপর প্রাধান্য দেওয়া ওয়াজিব । কারণ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা আল্লাহর ভালোবাসার অধীন এবং তার আবশ্যককারী | অর্থাৎ আলাইহি ওয়াসাল্লাম কেও ভালোবাসতে হবে । কেননা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আল্লাহর রাস্তায় এবং তার সন্তুষ্টির জন্য । মুমিনের হৃদয়ে আল্লাহর ভালোবাসা বৃদ্ধি ও ঘাটতি হওয়ার সাথে সাথে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তার ভালোবাসা বৃদ্ধি ও ঘাটতি হয়ে থাকে । প্রত্যেক আল্লাহ তা'আলা প্রেমিক তার রাস্তায় এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যে অন্যকে ভালোবাসে । রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা, তার কথাকে সকল সৃষ্টিজীবের কথার ওপর অগ্রাধিকার দেয়া এবং তার সুনাতকে সম্মান করা । আল্লামা ইবনুল কাইয়্যিম স্পট) বলেন: কোন মানুষকে তখনি ভালোবাসা জায়িয হবে যখন তা আল্লাহর ভালোবাসার ও সম্মানের পরে এবং অধীনে হবে। যেমন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং তাকে সম্মান করা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা আল্লাহকে পূর্ণ সম্মান ও মর্যাদা করার পরিচায়ক । কারণ, আল্লাহ তা'আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন এবং সমীহ করেন বলেই তার উম্মাত তাকে ভালোবাসেন এবং সম্মান করেন। অতএব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানে আল্লাহকেই ভালোবাসা এবং আল্লাহকে ভালোবাসতে হলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসা ওয়াজিব । সার কথা হলো: রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আল্লাহ তা'আলা এমন সম্মান-মর্ধাদা এবং ভালোবাসা প্রদান করেছিলেন যা অন্য কাউকে প্রদান করেননি । এজন্য তার সাহাবাগণের হৃদয়ে তার প্রতি যে মর্যাদা-সম্মান ও ভালোবাসা ছিল অন্য কারো নিকটে কোন ব্যক্তি সে রকম সম্মান ও ভালোবাসার পাত্র ছিল না। আমর ইবনে আস্‌ ৫৯) ইসলাম গ্রহণের পর বলেন, ইসলাম গ্রহণের পূর্বে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে কোন ব্যক্তি আমার নিকটে ঘৃণার পাত্র ছিলেন না। কিন্তু যখন আমি ইসলাম গ্রহণ করলাম তখন আমার দৃষ্টিতে তার চেয়ে অধিক ভালোবাসার ও সম্মানের পাত্র কেউ ছিল না। তিনি বলেন: যদি আমাকে তার গুণাগুণ বর্ণনা করতে বলা হয় তবে আমি তা ৯৮

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।