কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

অতঃপর যে তার নিজ দলের সে তার শকত্র দলের লোকটির বিরুদ্ধে তার কাছে সাহায্য প্রার্থনা করল । সূরা আল কাসাস ২৮:১৫ । এর আরো উদাহরণ হলো, যুদ্ধ ও অন্যান্য সময়ে মানুষ যা করতে সক্ষম সে বিষয়ে তার সাহায্য চাওয়া । দ্বিতীয় প্রকার: যে কাজ আল্লাহ তাআলা ব্যতীত কেউ করতে সক্ষম নয় সে কাজে সৃষ্টিজীবের নিকটে সাহায্য চাওয়া ও ফরিয়াদ জানানো । যেমন: যে কাজ আল্লাহ ব্যতীত কেউ করতে সক্ষম নয় সে বিষয়ে মৃত এবং জীবিত ব্যক্তিদের নিকটে সাহায্য প্রার্থনা ও ফরিয়াদ জানানো । এর অন্যতম হলো: গাইরুল্লাহর নিকটে রোগীদের রোগ মুক্তি কামনা করা, মহা বিপদ-আপদ ও ক্ষতিকারক জিনিস প্রতিহত করার আবেদন জানানো | শিরকে আকবার (বড় শিরক) হওয়ার দরুন সৃষ্টিজীবের নিকট এ প্রকার সাহায্য প্রার্থনা করা ও ফরিয়াদ জানানো অবৈধ । নাবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক মুনাফিক ছিল, যে মুমিনগণকে কষ্ট দিত। তাদের কতেকে বললেন: চলুন আমরা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এ মুনাফিকের কষ্ট থেকে বাচার জন্য ফরিয়াদ জানাই । তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: 4৮ ০৬ এ5 ০ ৮৬৭ এ 4! আমার নিকটে ফরিয়াদ জানানো যাবে না। কেবল মাত্র আল্লাহর নিকটেই উদ্ধার কামনা করতে হবে ॥৭৬ ওয়াসাল্লাম নিজের ক্ষেত্রে ব্যবহার করাকে অপছন্দ করেছেন । কারণ, তার উদ্দেশ্য ছিল তাওহীদের সংরক্ষণ ও শিরকের যাবতীয় পথ বন্ধ করে দেয়া । স্বীয় অষ্টার ক্ষেত্রে শিষ্টাচার ও বিনয় শিক্ষা দেয়া এবং কথা ও কাজে সকল প্রকার শিরক থেকে উম্মাতকে সতর্ক করা । স্বীয় জীবদ্দশায় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামর্থিত বিষয়ে ফরিয়াদ জানানোর অবস্থা এমন হলে কিভাবে মৃত্যুর পর তার নিকটে ফরিয়াদ জানানো এবং সাহায্য প্রার্থনা করা জায়িয হতে পারে যা আল্লাহ তাআলা ব্যতীত কেউ করতে সক্ষম নয়।% রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে তা জায়িয না হলে অন্যের ক্ষেত্রে তা বৈধ হওয়ার প্রশ্নই উঠে না। [৭৬] তাবারানী । [৭৭] ফাত্হুল মাজীদ ১৯৬-১৯৭ পৃষ্ঠা । ৯৫

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।