কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

[খ] এই অধিকারের মাধ্যমে আল্লাহ স্বীয় বান্দাদের ওপর অনুগ্হ ও দয়া করেন। এটা কেবল তার সাথেই নির্দিষ্ট । এর সাথে অন্য কারো কোন সম্পর্ক নেই। যখন কোন অধিকারহীন ব্যক্তি এর দ্বারা ওসীলা করবে তখন সে এমন অপরিচিত বিষয়ের মাধ্যমে ওসীলা গ্রহণকারী বলে গণ্য হবে যার সাথে তার কোন সম্পর্ক নেই। ফলে এ ওসীলা দ্বারা সে কোন কিছুই পাবে না। ৬. .৩৭৪৮। ও৪ আমি যাঞ্চাকারীদের অধিকারের মাধ্যমে চাইতেছি বলে যে হাদীসটি বর্ণনা করা হয় তা সহীহ নয়। কারণ, এ হাদীসের সনদে “আত্বীয়্যাহ আল্‌ আওফী” রয়েছেন। তিনি দুর্বল। অনেক মুহাদ্দিস তার দুর্বলতার ক্ষেত্রে সকলের একমত্যের কথা উল্লেখ করেছেন । অতএব, যার অবস্থা এই তার বর্ণিত হাদীস দ্বারা আকীদার মত গুরুত্বপূর্ণ বিষয়ে দলীল পেশ করা গ্রহণীয় হবে না। তাছাড়া এতে কোন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে ওসীলা করা হয়নি। বরং সকল প্রার্থনাকারীদের অধিকারের দ্বারা ওসীলা করা হয়েছে। আল্লাহ তা'আলার ওয়াদানুযায়ী প্রার্থনাকারীদের অধিকার হলো তাদের প্রার্থনা কবুল করা। এটা এমন এক অধিকার যা প্রার্থনাকারীদের জন্য আল্লাহ নিজেই নিজের ওপর ওয়াজিব করেছেন। অন্য কেউ তার ওপর এটা ওয়াজিব করেনি। আর এটা আল্লাহর সত্য ওয়াদা বা অঙ্গিকারের মাধ্যমে ওসীলা গ্রহণ । সৃষ্টিজগতের অধিকারের মাধ্যমে ওসীলা গ্রহণ নয়। গ। সৃষ্টির নিকটে সাহায্য প্রার্থনা ও বিপদে উদ্ধার কামনা করা আল্‌ ইসতিআনাহ (০৮১1): যার অর্থ কোন বিষয়ে সাহায্য, সহযোগিতা ও শক্তি প্রার্থনা করা । আল্‌ ইস্তিগাসাহ (৪৬...১।): যার অর্থ বিপদে উদ্ধার কামনা করা বা কোন সমস্যা দূরিকরণে ফরিয়াদ করা । সৃষ্টির নিকট ফরিয়াদ কামনা ও সাহায্য প্রার্থনা করা দু'প্রকার। প্রথম প্রকার: সৃষ্টিজগতের কেউ যে কাজ করতে সক্ষম সে কাজে তার সাহায্য চাওয়া এবং উদ্ধার কামনা করা বৈধ । আল্লাহ তাআলা বলেন, ০৫ ০ ৬৮99৯ সতকর্ম ও তাকওয়ায় একে অন্যের সাহায্য কর। সূরা আল্‌ মায়িদা ৫:২। মুসা আলাইহিস সালাম এর ঘটনায় আল্লাহ তা'আলা বলেন, €-945 ৩2 ওর ০৪ ৩৫ ওর ০ ৯৪

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।