কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

অতএব, কসম বা শপথ হলো শপথকৃত ব্যক্তি বা বস্তুকে এমন সম্মান করা যা আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য প্রযোজ্য নয়। সঙ্গত কারণেই শপথ বিষয়টিকে সম্মান প্রদর্শন করত যখন তখন বা কথায় কথায় বেশি শপথ করা উচিত নয়। আল্লাহ তা'আলা বলেন, (5 ০১১৬ 04৮ ১) যে অধিক শপথ করে, যে লাঞ্চিত, আপনি তার আনুগত্য করবেন না । সূরা আল কলাম ৬৮১০ । আল্লাহ তা'আলা আরো বলেন, (7৫৫৫ 1৮75) আর তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা করো । সুরা আল্‌ মায়িদা ৫:৮৯ । অর্থাৎ প্রয়োজন এবং সত্য নেকীর কাজ ব্যতীত তোমরা শপথ করবে না। কারণ অতিরিক্ত ও মিথ্যা শপথ করা আল্লাহকে অবজ্ঞা ও অসম্মান করার পরিচায়ক । তা তাওহীদ বা একত্র পূর্ণতার পরিপন্থি। হাদীসে বর্ণিত, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, , 99 এ কা কতা ডি, পি ও, ওযা 8 ৪1 ০ ২ 8 এগ এ! ৩ 35 এ ই! ৬ ১৩ 8৩০ ৪ জা এ এ, 2৫০5 ৩১ কিয়ামতের দিন তিন প্রকার লোকের সাথে আল্লাহ তা'আলা কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তারা হলো: বৃদ্ধ ব্যভিচারী, অহঙ্কারী ভিক্ষুক এবং এ ব্যক্তি যে আল্লাহকে তার পণ্য বানিয়ে নিয়েছে; ফলে এ ব্যক্তি আল্লাহর নামে কসম ব্যতীত স্বীয় পণ্য ক্রয় বিক্রয় করে না ।১৯ অত্র হাদীসে অধিক শপথ করার ক্ষেত্রে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন শাস্তির কথা উল্লেখ করেছেন। এটা প্রমাণ করে যে, আল্লাহর নামের সম্মান ও মর্যাদা রক্ষার্থে অধিক শপথ করা হারাম। এমনি আল্লাহর নামে মিথ্যা শপথ করাও হারাম । মিথ্যা শপথকে ইয়ামিনে গামূস বলা হয়। তা হলো: অতীত কোন বিষয়ে জেনে শুনে মিথ্যা শপথ করা। আর তা মুনাফিকের বৈশিষ্ট্য । আল্লাহ তা'আলা মুনাফিকদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেন: মুনাফিকরা জেনে শুনে মিথ্যা শপথ করে। পূর্বের আলোচনার সারাংশ হল: [৬৯] সনদ সহীহ: আল মু'জামুস্‌ সাগীর-লিত তাবারানী হা/৮২১, সহীহ মুসলিম হা/১০৭, সহীহ জামি হা/৩০৭২, সহীহ তারগিব ওয়াত তারহিব হা/১৭৮৮। ৮৮

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।