কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

একাদশ পরিচ্ছেদ ফরিয়াদ এবং সাহায্য প্রার্থনা করার বিধান ক। আল্লাহ ছাড়া অন্যের নামে কসম/শপথ করার বিধান: হাল্ফ্‌ (-১47) শব্দটির প্রতিশব্দ হল ইয়ামীনুন (০১০) হাল্ফ্‌ বা ইয়ামীন শব্দদ্বয়ের শাব্দিক অর্থ: কসম করা, শপথ করা ও প্রতিজ্ঞা করা । ইসলামের পরিভাষায় হাল্ফ্‌ বা শপথ হলো: বিশেষভাবে কোন সম্মানিত ব্যক্তি বা বস্তুর নাম উল্লেখ করে কোন বিষয়কে সুদৃঢ় বা মজবুত করা । আর সম্মান পাওয়া আল্লাহর অধিকার। অতএব আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা জায়েয নয়। আলেমগণ এ ব্যাপারে একমত্য পোষণ করেছেন যে, একমাত্র আল্লাহ এবং তার নাম ও গুণাবলির দ্বারাই শপথ করতে হবে । তারা এ ব্যাপারেও একমত পোষণ করেছেন যে, আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা যাবে না।৬ আল্লাহ তা'আলা ব্যতীত অন্যের নামে শপথ করা শিরক । আবদুল্লাহ ইবনে উমার €স্ট) হতে বর্ণিত। তিনি বলেন: রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2০৮ 3786 588 1 99 ০4৮ ৬ যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করে সে কুফরী এবং শিরক করে ।৬৮ আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা শিরকে আসগার বা ছোট শিরক। কিন্তু শপথকারীর নিকটে শপথকৃত জিনিস যদি এমন সম্মানের পর্যায়ে পৌছে যায় যাতে তার ইবাদত করা হয় তবে তা শিরকে আকবার বা বড় শিরকে পরিণত হয় । যেমন: বর্তমান কবর পুজারীদের অবস্থা । এরা মাযারস্থ ব্যক্তিকে আল্লাহর চেয়ে বেশি ভয় পায় ও অধিক সম্মান করে। এদের কাউকে তাদের পীর ও ওলীর নামে শপথ চাওয়া হলে সত্য ব্যতীত শপথ করে না। অপর দিকে আল্লাহর নামে শপথ চাওয়া হলে মিথ্যা হলেও শপথ করতে দ্বিধা করে না!!! [৬৭] কিতাবুভ্তাহীদের ওপর ইবনে কাসেম প্রদত্ত টিকা ৩০৩ পৃষ্ঠা । [৬৮] সহীহ: তিরমিযী হা/১৫৩৫, মুসনাদে আহমাদ হা/৬০৭২, বাইহাকী সুনানুন কুবরা হা/১৯৮২৯, আবু দাউদ হা/৩২৫১, ইবনে হিব্বান হা/৪৩৫৮। ৮৭

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।