কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

হবেন। সকল দূরবর্তী বিষয়কে তার কাছে করে দিবেন এবং কঠিন কাজকে তার জন্য সহজ সাধ্য করে দিবেন। অপর দিকে যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে কোন মাখলুক, তাবিজ-কবচ, ওষধ ও কবরের সাথে সম্পর্ক রক্ষা করবে বা যোগাযোগ করবে আল্লাহ তা'আলা তাকে এ বস্তুর দিকে সোপর্দ করে দিবেন যা তার থেকে কোন কিছুকে বাধা দিতে পারবে না। ওটা তার কোন অপকার বা উপকার করার ক্ষমতা রাখে না। ফলে এ ব্যক্তি তার আকীদা নষ্ট করত স্বীয় রব্বের সাথে সম্পর্কেচ্ছেদ করবে এবং আল্লাহ তা'আলা তাকে লাঞ্কিত করবেন। ঈমান-আকীদা নষ্টকারী ও তাতে ক্রটি নিয়ে আসে এমন বিষয়াবলি থেকে স্বীয় আকীদা ও বিশ্বাসকে হিফাযত করা প্রত্যেক মুসলমানের ওপর ফরয। তাই মুসলিম ব্যক্তি নাজায়ি কোন ওঁষধ গ্রহণ করবে না। অপসংস্কতিতে বিশ্বাসী, ভেলকীবাজ গণকদের নিকটে রোগ-ব্যাধির চিকিৎসার জন্য যাবে না। কারণ, তারা তার হৃদয় ও আকীদাকে রোগাগ্রস্ত করে দিবে । যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন । কোন প্রকার শারীরিক ব্যাধি ছাড়াই অনেকে নিজের গায়ে এ সকল জিনিস ঝুলিয়ে থাকে । এক্ষেত্রে বদ নযর ও হিংসার ক্ষতির ভয় তাদের অন্তরে কাজ করে। অনেকে আবার এগুলো নিজের গাড়ি, বাহন, বাড়ীর দরজা অথবা দোকানে ঝুলিয়ে রাখে । এ সবই দুর্বল আকীদা (বিশ্বাস) ও আল্লাহর ওপর পূর্ণ ভরসা না করার পরিণাম। নিশ্চয় দুর্বল আকীদা বা বিশ্বাসই প্রকৃত রোগ বা ব্যাধি। তাওহীদ (আল্লাহর একত্) ও সঠিক আকীদা জানার মাধ্যমে এব্যাধির চিকিৎসা করা ফরয । আল্লাহ তা'আলা আমাদের এবং আপনাদের সৎ আমলসমূহ কবুল করুন । ৮৬

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।