ঝাড়-ফুঁক, তাবিজ-কবচ এবং যাদু-টোনা ব্যবহার করা নিঃসন্দেহে শিরক ॥৬৫1 তিওয়ালাহ (49): এটা এমন কিছু যাদু-মন্ত্র বা তাবিজ-কবচ যা স্বামীর হৃদয়ে স্ত্রীর এবং স্ত্রীর হৃদয়ে স্বামীর ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্যে তৈরী ও ব্যবহার করা হয়। তিনটি কারণে দ্বিতীয় মতটি সঠিক ও বিশুদ্ধ: ১। তাবিজ-কবচ নিষেধাজ্ঞা সম্বলিত হাদীসটি ব্যাপক। আর এ ব্যাপকতাকে নির্দিষ্ট করে এর বিপরীতে কোনো হাদীস বর্ণিত হয়নি । ২। অবৈধ তাবিজ-কবচ চালু হওয়ার পথ বন্ধ করতে দ্বিতীয় মতটি বড় সহায়ক। ৩। কুরআন দ্বারা তাবিজ-কবচ করা হলে যে ব্যক্তি তা ঝুলায় সে পেশাব-পায়খানাসহ অন্যান্য নাপাক স্থানে তা বহন করার ফলে কুরআনের অবমাননা করে । অথচ কুরআনের অবমাননা করা হারাম । দ্বিতীয় প্রকার তাবিজ-কবচ: কুরআন ছাড়া অন্য কিছু মানুষের কোন অংগে ঝুলানো । যেমন: দানা জাতীয় পুতি বা তাবিজ, হাড়, কড়ি, সুতা, জুতা, লোহার কীটা, শয়তান-জিনদের নামসমূহ এবং বিভিন্ন তন্ত্র-মন্ত্র। এরূপ তাবিজ-কবচ সম্পূর্ণ হারাম ও শিরক। কারণ, এ ব্যক্তি নিজেকে আল্লাহ তা'আলা তার নাম ও গুণাবলি এবং আয়াত তীত অন্যের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। এ প্রসঙ্গে হাদীসে বর্ণিত হয়েছে: 8105 5 এ ৬ শি ৩ ঞ। পক ভি 4৬ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি কোন কিছু (তাবিজ- কবচ ইত্যাদি) লটকায় তাকে এ বস্তুর দিকে সোপর্দ করে দেওয়া হয় ॥১৬ অর্থাৎ সে যা লটকায় আল্লাহ তাকে সে বস্তুর নিকটে সোপর্দ করে দেন। যে [৬৫] সহীহ: ইবনে মাজাহ হা/৩৫৩০, আবু দাউদ হা/৩৮৮৩। [৬৬] হাসান: সুনানে তিরমিযী হা/২০৭২। ৮৫
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।