61৯৮৮ 19 ৩০১ ও 4০ শে ও 055 ৪ এও ফুড ও 5 এ 5 ৩৫] 5৬৬ ০ 3 ক) জাহিলিয়াত যুগে আমরা ঝাড়-ফুঁক করতাম । আমরা বললাম: হে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে আপনার মতামত কি? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমাদের ঝাড়-ফুঁকগুলো আমার সামনে পেশ করো । যে ঝাড়-ফুকে শিরক নেই তা করতে কোনো অসুবিধা নেই ।১২ ইমাম সুযূত্বী রহি বলেন: তিনটি শর্তের ভিত্তিতে ঝাড়-ফুঁক জায়িয বলে উলামাগণ (৮৯) একমত্য পোষণ করেছেন । শর্তগুলো হলো: ক। ঝাড়-ফুঁক যেন আল্লাহর বাণী অথবা তার নাম ও গুণাবলি দ্বারা হয়। খ। আরবী ভাষায় এবং এমন শব্দে হতে হবে যার অর্থ বুঝা যায় এবং গ। এ বিশ্বাস রাখতে হবে যে, ঝাড়-ফুঁকের নিজস্ব কোনো প্রভাব নেই। বরং আরোগ্য আল্লাহর পক্ষ থেকে আসে 1৬৩ পড়ে পানিতে ফুঁক দিয়ে তা রোগীকে পান করানো । যেমন, সাবিত ইবনে কাইস এর হাদীসে এসেছে: ৩ এ £এ ৩ ৩৪ 2 0 ও 5 ৩ ৬ 99 তত অতঃপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুত্বহান নামক স্থানের কিছু মাটি নিয়ে একটা পাত্রে রেখে তাতে পানি মিশিয়ে ফুঁক দিলেন এবং তা সাবিত এর শরীরের ওপর ঢেলে দিলেন ॥৬৪৷ দ্বিতীয় প্রকার ঝাড়-ফুঁক: শিরকযুক্ত ঝাড়ফুঁক। এ প্রকার ঝাড়-ফুঁকে গাইরুল্লাহর (আল্লাহ ব্যতীত অন্যের) সহযোগিতা নেওয়া হয়। গাইরুল্লাহর নিকটে প্রার্থনা, ফরিয়াদ ও আশ্রয় চাওয়া হয়। যেমন: জিন, ফেরেশতা, [৬২] সহীহ মুসলিম হা/২২০০, সহীহ: আবু দাউদ হা/৩৮৮৬। [৬৩] ফাতহুল মাজীদ ১৩৫ পৃষ্ঠা । [৬৪] যঈফ: আবু দাউদ হা/৩৮৮৫। ৮৩
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।