কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

তোমরা আল্লাহর শত্রদেরকে এবং তোমাদের শক্রদেরকে ভয় দেখাবে । সূরা আল্‌ আন্ফাল ৮:৬০ । খ। জীবনের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি: এটা বিশুদ্ধ ও সঠিক দৃষ্টিভজি। বিশুদ্ধ ও সঠিক দৃষ্টিভজ্গি হলো- মানুষ এ দুনিয়ার সম্পদ, নেতৃত্ব এবং অর্থনৈতিক শক্তিকে এমন মাধ্যম মনে করবে যা দ্বারা পরকালের কাজে সহযোগিতা নেওয়া হবে। অতএব প্রকৃত পক্ষে স্বয়ং দুনিয়া নিন্দনীয় নয়। তবে এই দুনিয়াতে বান্দার ভালোমন্দ কর্মের দরুণ তার প্রশংসা ও নিন্দা করা হবে। দুনিয়া হলো পরকালে মুক্তি বা নাজাতের সেতু ও পুল। দুনিয়াতে রয়েছে পরকালের পাথেয় । পরকালে জাননাতীরা যে সুখময় জীবন লাভ করবেন তা দুনিয়াতে তাদের সৎ কর্মের কারণেই । তাই দুনিয়া হলো জিহাদ, সালাত, সিয়াম, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় এবং কল্যাণকর কাজে প্রতিযোগীতার ঘর। পরকালে আল্লাহ তাআলা জাননাতীদেরকে বলবেন: টা ও এটি 58559 বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, (অর্থাৎ দুনিয়াতে) তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃত্তি সহকারে । সুরা আল্‌ হাককাহ ৬৯:২৪। দশম পরিচ্ছেদ ঝাড়-ফুঁক এবং তাবিজ-কবচ সম্পর্কে ক। ঝাড়-ফুঁক: ৩ শব্দের অর্থ ঝাড়-ফুক। আর্রুকা শব্দটি রুকিয়্যাতুন শব্দের বহুবচন । রুকিয়্যাহ হলো: এমন সব রক্ষাকবচ যা দ্বারা রোগীকে ঝাড়-ফুঁক করা হয়। যেমন: জ্বর, মৃগী রোগসহ অন্যান্য ব্যাধি ও বালা-যুসীবত। একে মানুষেরা আযায়িম বা দৃঢ় ইচ্ছা ও সঙ্কল্প বলে নাম করণ করেছে। এটা দু'গ্রকার: প্রথম প্রকার: শিরকমুক্ত ঝাড়-ফুঁক। যেমন: রোগীর ওপর কুরআনের কিছু আয়াত পাঠ করা অথবা আল্লাহর নাম ও গুণাবলির দ্বারা আল্লাহর নিকটে রোগ মুক্তি চাওয়া। এ প্রকার ঝাড়-ফুঁক জায়েয। কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝাড়-ফুঁক করেছেন, এর আদেশ দিয়েছেন এবং একে জায়েয বলে ঘোষণা দিয়েছেন। আওফ ইবনে মালিক (স্ট) থেকে বর্ণিত। তিনি বলেন: ৮২

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।