কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

করতে? তিনি বললেন: হা, তা আমরা করতাম । রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: এটাই হলো তাদের ইবাদত করা ॥৫৫ হালাল-হারামের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে উলামা ও নেতাদের আনুগত্য করলে নেতাদের ইবাদত এবং আল্লাহর সাথে শিরক করা হয়। আর এ হলো বড় শিরক যা কালিমায়ে তাওহীদ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর চাহিদার পরিপন্থি ।৫৬। কালিমায়ে তাওহীদের অন্যতম চাহিদা হলো, হালাল-হারাম করার একচ্ছত্র অধিপতি হলেন মহান রব্বুল আলামীন । এই যদি হয় এ ব্যক্তির অবস্থা যে, জেনে শুনে হালাল-হারামের ক্ষেত্রে আল্লাহর বিধানের বিপরীতে এসকল আলিম-উলামা ও আবেদদের আনুগত্য করে। অথচ তারা সঠিক ইলম ও ধর্মের অধিক নিকটবর্তী । ইজতিহাদী বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌছতে না পারার কারণে তারা ভুলও করতে পারেন। তবে ভুল হলেও তারা সওয়াব পাবেন। তাহলে যারা কাফির ও নাস্তিকদের রচিত বিধানের অনুসরণ করে তাদের অবস্থা কি হতে পারে? এই মানব রচিত বিধানগুলোকেই নামধারী কিছু মুসলিম ইসলামী দেশসমূহে আমদানী করে সে অনুযায়ী মানুষদের মাঝে ফায়সালা করছে? ফা লা-হাওলা অলা-কুউওয়াতা ইল্লা বিল্লাহি!! (আল্লাহ ব্যতীত ভালো কাজে তৌফীক দাতা এবং অসৎ কাজ হতে বাধা দানকারী কেই নেই)। অবশ্যই এসকল লোক আল্লাহকে বাদ দিয়ে কাফিরদেরকে নিজেদের রব্ব বা মাবুদ হিসাবে গ্রহণ করেছে । কাফিররাই এরূপ নামধারী মুসলিমদের জন্য বিধান তৈরী করে, হারামকে হালাল করে এবং সে অনুযায়ী মানুষের মাঝে ফায়সালা করে। [৫৫] হাসান: তিরমিযী ৩০৯৫, সুনানে বায়হাকী আল্‌ কুবরা ২০৩৫০-৫১। [৫৬] ফতহুল মাজীদ ১০৭ পৃষ্ঠা ।

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।