কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

এন্কারের ভূমিকা ৮৮০8 ৮9] ৩৯৮9 01৮ পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা । দরুদ ও সালাম বর্ধিত হোক আমাদের সত্যবাদী ও বিশ্বস্ত নাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং সকল সাথীগণের ওপর । অতঃপর এটি তাওহীদ বিষয়ক একটি কিতাব । এটি লিখার সময় আমি সংক্ষিপ্ততা ও সরলতার প্রতি খেয়াল রেখেছি । আমাদের বিজ্ঞ আলিমগণের বিভিন্ন মূল কিতাবাদি থেকে তা চয়ন করেছি। শাইখুল ইসলাম মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহাব রহিমাহুমুল্লাহ এবং তার দাওয়াতের বরকতে গড়ে উঠা বিজ্ঞ ছাত্রদের কিতাবাদি থেকে এ কিতাবটি রচনা করেছি। এতে কোন সন্দেহ নেই যে, ইসলামী আকীদার জ্ঞান এমন মূল বিদ্যা যার শিক্ষণ-প্রশিক্ষণ ও তদনুযায়ী আমল করার প্রতি ব্যাপক গুরুত্ব দেয়া জরুরী, যাতে আমলসমূহ সঠিক, আল্লাহর নিকট গৃহিত এবং আমলকারীর জন্য উপকারী হয়। আকীদার বিষয়টি বর্তমানে বেশি গুরুত্ব সহকারে পড়া ও তদনুযায়ী আমল করা দরকার। কারণ, আমরা এমন এক সময়ে অবস্থান করছি যখন বিপথগামী স্রোতের ধারা বৃদ্ধি পেয়েছে। যেমন- নাস্তিকতা, সুফী ও বৈরাগ্যবাদ, কবর পুজা এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশিত হিদায়াত বিরোধী বিদআত ইত্যাদী । মুসলিম কুরআন-সুন্নাহ ও সালফে সালেহীনের সঠিক পথের ওপর নির্ভরশীল বিশুদ্ধ আকীদার অস্ত্রে সঙ্জিত হয়ে দৃঢ়পদ না হলে এ সকল ভ্রষ্টতার স্রোতে পতিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এটাই মুসলিম সন্তানদেরকে মূল উত্স হতে বিশুদ্ধ আকীদা শিক্ষা দেয়ার গুরুত্ব বহন করছে। আল্লাহ তা'আলা আমাদের নাবী মুহম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার এবং সকল সাথীবর্গের ওপর দরুদ ও সালাম বর্ধন করুন। আমীন ।

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।