সিদ্ধান্ত অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতো । আর এ সকল দলপতি ও নেতারা তাদের মাঝে গ্রহণীয় ছিল। তারা মনে করতো কুরআন হাদীস বাদ দিয়ে আমাদের দলপতি বা নেতাদের মত অনুযায়ী বিচার ফায়সালা করাই অধিক উপযোগী । আর এটাই হলো কুফরী । অনেক লোকই ইসলাম মানা সত্তেও নিজেদের এসকল লোকেরা যদি মানব রচিত বিধান দিয়ে বিচার কার্য পরিচালনা করা হারাম জানা সত্তেও আল্লাহর বিধান না মানে বরং এর বিপরীত বিধান দ্বারা বিচার কার্য ও দেশ পরিচালনা করা হালাল (বৈধ) মনে করে তবে তারা কাফির) |» শাইখ মুহাম্মাদ ইবনে ইবরাহীম (৪স্*) বলেন: যদি কোনো বিচারক আল্লাহর বিধানকে সঠিক এবং নিজেকে অপরাধী জেনেও কোনো সময় আল্লাহর বিধান বাদ দিয়ে মনগড়া মতবাদ দিয়ে বিচার ফায়সালা করে তবে সে কুফরে আসগার করবে । কিন্তু যারা ধারা অনুযায়ী আবশ্যকীয় নিয়ম নীতি তৈরী করে, তা নিশ্চিত বড় কুফরী । আর যদি এসমস্ত লোকেরা বলে: শরীআতের বিধানাবলি অধিক ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং আমরা ভুল করেছি তথাপিও তারা বড় কুফরী করার দরুন ইসলাম থেকে বের হয়ে যাবে ।৫২ শাইখ মুহাম্মাদ (শস্দ) খণ্ডকালীন সাময়িক বিধান এবং ব্যাপক এমন বিধান যা অধিকংশ বা সকল সময়ে নিয়ম-নীতি হিসাবে মানা হবে তার মাঝে পার্থক্য করেছেন। পরিশেষে তিনি এ সিদ্ধান্ত দিয়েছেন যে, এ প্রকার কুফরী যে কোনো ব্যক্তিকে ইসলাম থেকে সম্পূর্ণ বের করে দিবে । এটা একারণে যে, যে ব্যক্তি ইসলামী নিয়মকে এক দিকে সরিয়ে রেখে মানব রচিত বিধানকে তার স্থুলে গ্রহণ করে তা প্রমাণ করে যে, উক্ত ব্যক্তি বিশ্বাস করে যে, মানব রচিত বিধান শরীআতের বিধান থেকে উত্তম ও অধিক উপযোগী । এতে কোনো সন্দেহ নেই যে, এটা এমন কুফরী যা মানুষকে ইসলাম ধর্ম থেকে বের করে দেয় এবং এব্যক্তির তাওহীদ নষ্ট হয়ে যায়। [৫১] মিনহাজুস্ সুনাহ আন্ নাবাবিয়্যাহ্। [৫২] মাজমূ' ফাতাওয়া শাইখ মুহাম্মাদ ইবনে ইবরাহীম ১২/২৮০। ৬৬
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।