যে বিচারক ইনসাফ ও জ্ঞান ব্যতীত বিচার ফায়সালা করে সে জাহান্নামী হওয়ার অধিক হকদার । আর তা ব্যক্তি বিশেষের বিচারকার্য পরিচালনার বিধান। কিন্তু যদি কোনো বিচারক মুসলমানদের ধর্মীয় ব্যাপক বিষয়ে বিচার করতে গিয়ে হককে বাতিল এবং বাতিলকে হক, সুন্নাতকে বিদআত এবং বিদআতকে সুন্নাত, ভালোকে মন্দ এবং মন্দকে ভালো বলে সিদ্ধান্ত দেয়, অথবা আল্লাহ ও রসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশকৃত কাজে বাধা দেয় এবং আল্লাহ ও রসূলের নিষেধকৃত কাজের আদেশ জারি করে তবে এবিচারকের বিষয়টি আলাদা । বিশ্ব জাহানের প্রতিপালক, রসূলগণের ইলাহ্, বিচার দিবসের মালিক, প্রথম ও শেষে একমাত্র প্রশংসার হকদার আল্লাহ তা'আলা তার ব্যাপারে ফায়সালা করবেন । আল্লাহ তা'আলা বলেন, (৩৮০3 প্রঃ এ) 4) বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা আল্ কাসাস ২৮:৮৮। অপর আয়াতে তিনি বলেন, 2 ৫ ০১ ৬া এ এ উ৯1 ৬৯ ৬৩৪ ৮5 ৩5 ওয়া ৯৯ ০ তিনিই তার রসূলকে হিদায়েত ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, যাতে একে অন্য সমস্ত ধর্মের ওপর জয়যুক্ত করেন। সত্য প্রতিষ্ঠাতারূপে আল্লাহ যথেষ্ট । সূরা আল্ ফাত্হ ৪৮:২৮। ইমাম ইবনে তাইমিয়াহ ৫৮৯) আরো বলেন: এতে কোনো সন্দেহ নেই যে, যে ব্যক্তি আল্লাহর বিধান মোতাবেক বিচার ফায়সালাকে ফরয বলে বিশ্বাস করে না সে কাফির। যে ব্যক্তি আল্লাহর বিধানের অনুসরণ ব্যতীত নিজের মতানুযায়ী মানুষের মাঝে বিচার ফায়সালা করাকে বৈধ ও ইনসাফ ভিত্তিক মনে করে সেও কাফির । কারণ, প্রত্যেক জাতিই আদল ও ন্যায় বিচার ফায়সালা করার আদেশ দেয়। অনেক ধর্মের লোকদের নিকটে তাদের বিজ্ঞদের রচিত দেওয়া বিধান অনুযায়ী ফায়সালা করাই আদ্ল বলে গণ্য । বরং নিজেকে ইসলামের সাথে সম্পৃক্তকারী অনেক ব্যক্তিই আল্লাহর বিধান বাদ দিয়ে প্রচলিত বিধান দিয়ে ৬৫
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।