(২) অথবা সে এ ব্যাপারে ইচ্ছাধীন, (৩)অথবা আল্লাহর বিধানকে হেয় প্রতিপন্ন করে, (8) অথবা বিশ্বাস করে যে, মানব রচিত বিধান আল্লাহর বিধানের চেয়ে ভালো বা তার সমপর্যায়ের, (৫)অথবা বিশ্বাস করে যে আল্লাহর বিধান বর্তমান সময়ের জন্য প্রযোজ্য নয়, (৬)অথবা মানব রচিত বিধান দিয়ে বিচার ফায়সালা দ্বারা কাফির ও মুনাফিকদেরকে সন্তুষ্ট করতে চায় তবে এটা বড় কুফরী যার দ্বারা মানুষ ইসলাম থেকে সম্পূর্ণ বের হয়ে যায়। অপর দিকে যদি কোনো বিচারক বিশ্বাস করে যে, আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করা ফরয এবং বিচারাধীন মামলায় তার বিধান জেনেও নিজেকে শাস্তির যোগ্য স্বীকার করে আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দ্বারা বিচার কার্য পরিচালনা করে তবে এ বিচারক অবাধ্য, অপরাধী ও পাপী। এ বিচারক ছোট কুফরীতে লিপ্ত হওয়ার দরুন এক প্রকার কাফির । কিন্তু এ কুফরী তাকে ইসলাম থেকে পূর্ণ বের করে দেয় না। আর নিজের সর্বাত্বক প্রচেষ্টা সত্তেও যদি কোনো বিচারক চলমান মামলায় আল্লাহর বিধান জানতে অপারগ হয়ে বিচার ফায়সালা করতে গিয়ে ভুল করে বসেন তবে এ বিচারক ভুলকারী হওয়া সত্বেও ইজতিহাদ বা প্রচেষ্টার দরুন সওয়াব পাবেন এবং তার ভুল মার্জনীয় |৪৯ এটা ব্যক্তিগত (ব্যক্তি বিশেষের) বিষয়ে বিচারের বিধান। কিন্তু জন সাধারণের ব্যাপক বিষয়ে বিচারের বিধান ভিন্ন । শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ €স্*) বলেন:৫৭ যে বিচারক দীনদার হওয়া সত্তেও না জেনে বিচারকার্য পরিচালনা করবে সে জাহান্নামে যাবে । যদি কোনো বিচারক হক জানার পরও তার বিপরীত ফায়সালা দেয় তবে সেও জাহানামী। [৪৯] শারহু আকীদা আত-তাহাবিয়া ৩৬৩-৩৬৪ পৃষ্ঠা । [৫০] মাজমূ ফাতাওয়া ৩৫/৩৮৮। ৬৪
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।