রেখে শুধু তা মানুষের জন্য অধিক উপযোগী ও নিরাপত্তার জন্য সর্বাধিক কার্ষকর বলা ও সে অনুযায়ী বিচার ফায়সালা করা জায়িয নয়। অনেকে প্রথম বিষয়টিকে ভুলে গিয়ে দ্বিতীয় বিষয়টিকেই (অধিক উপযোগী ও নিরাপত্তা) বেশি গুরুত্ব দেয়। ইবাদতের বিশ্বাস ব্যতীত অধিক উপযোগী হওয়ার দরুন যারা আল্লাহর বিধান মোতাবেক ফায়সালা করে তাদেরকে আল্লাহ তাআলা তিরস্কার করেছেন । তিনি বলেন: ৩ ৪) ৩৮৯৮০ ৬০ 0 5 ভি 44৮5 এস এ টি 2৯ ৫৩৪৪5 রিও ৬4 ০০০ তাদের মধ্যে ফায়সালা করার জন্য যখন তাদেরকে আল্লাহ ও রসূলের দিকে আহবান করা হয় তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। সত্য তাদের স্বপক্ষে হলে তারা বিনীতভাবে রসুলের কাছে ছুটে আসে । সূরা আন নূর ২৪:৪৮-৪৯ | এ সকল লোকেরা নিজেদের প্রবৃত্তি ব্যতীত অন্য কিছুকে গুরুত্ব দেয় না। কোনো বিষয় তাদের মনের বিপরীত হলে তা তারা প্রত্যাখ্যান করে । কারণ, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে বিচার ফায়সালা চাওয়ার মাধ্যমে তারা ইবাদতের উদ্দেশ্য করে না। আল্লাহ তা'আলা বলেন, 4৩281 এল১ও ঘর ৬৯ যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফের । সূরা আল্ মায়িদা ৫:৪৪ । উপরোক্ত আয়াতে এ ঘোষণাই দেওয়া হয়েছে যে, আল্লাহর অবতীর্ণ বিধান ব্যতীত মানব রচিত বিধান দিয়ে বিচারকার্য পরিচালনা করা কুফরী । হাকিম বা বিচারকের অবস্থানুযায়ী কখনো এটা বড় কুফরী হতে পারে যা মানুষকে দীন ইসলাম থেকে বের করে দেয়। আবার কখনো তা ছোট কুফরী হতে পারে যা মানুষকে দীন ইসলাম থেকে বের করে না। এটি নির্ভর করবে বিচারকের অবস্থার ওপর । যদি কোনো বিচারক বিশ্বাস করে যে, (১) আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করা ফরয নয়, ৬৩
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।