পথে আহ্বানকারী এবং কবর, মাযার ও খানকার বিরোধীতাকারীদেরকে বলে: আপনি সীমালজ্ঘনকারী, মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চান, আপনি ওহ্হাবী, এটা পঞ্চম মাযহাব এবং অনুরূপ আরো উক্তিসমূহ যার সবগ্তলোই দীন ইসলাম ও সত্যিকার মুসলিমদেরকে গালি দেওয়া এবং বিশুদ্ধ আকীদা নিয়ে কটাক্ষ করা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তা'আলা ব্যতীত সৎ কাজের তৌফীকদাতা এবং অসৎ কাজ হতে বিরত রাখার ক্ষমতা অন্য কারো নেই। এ কটাক্ষের আওতায় পড়বে যারা সুন্নাতের ওপর আমলকারী কোনো ব্যক্তিকে দেখে বিদ্ধপের ছলে বলে: চুলের মাঝে দীন নেই। এছ্বারা তারা দাড়ি লম্বা করাকে বিদ্ধপ করে। এ নির্লজ্জ উক্তির অনুরূপ যাবতীয় কথা- বার্তা ঠা্টা-বিদ্রুপ ও কটাক্ষের অন্তর্ভক্ত। ষষ্ঠ পরিচ্ছেদ পরিচালনা করা আল্লাহর প্রতি ঈমান এবং তার ইবাদতের চাহিদা হলো: আল্লাহর বিধানাবলির অনুগত হয়ে তার শরীআতের প্রতি সন্তুষ্ট থাকা । কথা- কাজ, আকীদা (বিশ্বাস), ঝগড়া-বিবাদ, রক্তপণ, সম্পদ এবং যাবতীয় অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর কিতাব ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীসের দিকে প্রত্যাবর্তন করা । কারণ, আল্লাহ তাঁআলাই হলেন মহান বিচারক এবং সকল বিধানও তার দিকেই প্রত্যাবর্তিত হবে। অতএব বিচারকদের ওপর ফরয হলো আল্লাহর বিধানুযায়ী বিচার কার্য পরিচালনা করা । প্রজাদের ওপর ও ফরয হলো তারা আল্লাহর কিতাব এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিধান মোতাবেক বিচার কার্ষের ফায়সালা চাইবেন। নেতা ও বিচারকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ১:৫৩ তর এ ৪5 ৮:৫০ ১ ঘা ১% তা কন 20 ৩1৯ ৩০৮০ 56 এ $1-1-৬ এ কা) আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌছে দাও। আর যখন তোমরা মানুষের কোনো বিচার- ৫৭
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।