কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

ব্যক্তির পক্ষ থেকে বরকত প্রার্থনা করা এবং নিজেদের শত্রুদের ওপর বিজয় চাওয়া ইত্যাদি । ফলে তারা নিজেদের এবং মৃত ব্যক্তির প্রতি দয়া করার পরিবর্তে জঘন্য আচরণ করে । যিয়ারতকারী ও মৃত ব্যক্তি যদি উল্লিখিত দয়া হতে বঞ্চিত না হতো তবে আল্লাহ তা'আলা মৃত ব্যক্তির জন্য রহমত, ক্ষমা চাওয়াসহ অন্যান্য দুআ করা শরীআত সম্মত করতেন না 1 এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে, মাযার, ওরশ ইত্যাদির জন্য নযর, মানত, হাদীয়া, তোহফা ইত্যাদি পেশ করা শিরকে আকবার বা বড় শিরক। তার কারণ এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর বিষয়ক দিক নির্দেশনার বিরোধীতা করা হয়। যেমন: মসজিদসহ কবরের ওপর কোনো কিছু নির্মাণ না করা । কেননা, যখন কবরের ওপর গশ্ুজ নির্মাণ করত তার পার্শে মসজিদ ও মাযার নির্মাণ করা হয়েছে তখন অজ্ঞ ব্যক্তিরা ধারণা করতে শুরু করেছে যে, অত্র কবরস্থ্‌ ব্যক্তিরা মানুষের উপকার করতে পারে অথবা অপকার করার ক্ষমতা রাখে । বিপদের সময় কেউ তাদেরকে আহ্বান করলে তারা তাতে সাড়া দেন। যারা তাদের নিকটে আশ্রয় চায় তারা তাদেরকে আশ্রয় দেয়। ফলে এসকল অজ্ঞ ও মূর্খ ব্যক্তিরা মৃত ব্যক্তি ও মাযারের জন্য নযর মানত পেশ করা শুরু করে। এমনকি তা এমন মূর্তিতে রুপান্তরিত হয়েছে মানুষেরা আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করতে শুরু করেছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি আমার কবরকে এমন মূর্তিতে পরিণত করো না যে, মানুষেরা যার ইবাদত করা শুরু করে 1৪৫. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এ দুআ করেছেন যে, এ উম্মাতের কিছু লোক এরূপ করবে । অনেক মুসলিম দেশে কবর কেন্দ্রিক এ সকল শিরক ব্যাপকহারে বিস্তার লাভ করেছে। অপর দিকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুআর বরকতে আল্লাহ তা'আলা তার কবরকে শিরক থেকে হিফাযত করেছেন । যদিও তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অজ্ঞ এবং অপসংস্কতিতে বিশ্বাসীদের দ্বারা বেশ কিছু ইসলাম বিরোধী কাজ হতে দেখা যায়। তবে [88] ইগাসাতুল্‌ লেহফান (১/২১৪, ২১৫, ২১৭ পৃষ্ঠা)। [8৫] সহীহ: মুয়াত্তা মালিক ৫৭০ ও মুসনাদে আহমাদ । ৫০

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।