কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

তাদেরকে বলেছিলাম: আগুনের তাপদাহ্‌ ও ক্ষতি থেকে বাচার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে । যেমন, ব্যাঙ্গের তৈল, জামিরের (কমলালেবু জাতীয় একটি ফল) খোসা এবং তালাক নামী পাথরের সংমিশ্রণে তারা এমন এক পদার্থ তৈরী করে যা ব্যবহার করে আগুনে ঝাঁপ দিলে আগুন শরীরের কোনো ক্ষতি করতে পারে না। এটা শুনে মানুষেরা হৈ চৈ ও চিৎকার করতে লাগলো। এতে করে এ আহমাদী বুযুর্গ তার শক্তি জাহির করতে বললো, আমার এবং আপনার শরীর ম্যাচের বারুদ দিয়ে মাখিয়ে বিশেষ এক প্রকার চাটাইয়ে জড়িয়ে আমাদেরকে ঘুরানো হবে । আমি তাকে বললাম, উঠ এবং চলো আমি এ কাজের জন্য প্রস্তুত আছি। এ বিষয়ে আমি তাকে তাগাদা দিতে লাগলাম । সে হাত বাড়িয়ে জামা খুলার ভান করলো । তখন আমি তাকে বললাম: আমি তোমার সাথে এ কাজ করতে রাজি আছি। তবে তার আগে সিরকা ও গরম পানি দিয়ে তোমাকে গোসল করতে হবে। তখন তাদের অভ্যাস অনুযায়ী সে মানুষদের মাঝে সংশয় সৃষ্টির জন্য বললোঃ যারা বাদশাকে ভালোবাসে তারা যেন একটা করে উপস্থিত করে। তখন আমি তাকে বললাম: এ হলো বাড়াবাড়ি এবং মানুষের মাঝে অনৈক্য সৃষ্টির অপপ্রয়াস যার দ্বারা উদ্দেশ্য হাসিল হবে না। বরং একটি মোম বাতি নিয়ে এসে ভ্বালাও এবং আমাদের উভয়ের হাত ধৌত করার পর আমরা তাতে নিজেদের অঙ্গুলি প্রবেশ করাবো । আর যার অঙ্গুলি পুড়ে যাবে তার ওপর আল্লাহর অভিশাপ বর্ধিত হোক অথবা বলেছিলাম সে হবে পরাজিত । আমি এমন প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে এবং লাঞ্ছিত হয়ে উক্ত স্থান ত্যাগ করে ॥৩৩ উপরোক্ত ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য: এ সকল দাজ্জালেরা এরূপ সুক্ষ কৌশলে মানুষদের সামনে মিথ্যা বলে থাকে । যেমন: একটি চুল দিয়ে গাড়ি টেনে নিয়ে যাওয়া, নিজেকে গাড়ির চাকার তলে নিক্ষেপ করা, নিজের দু'চোখে লোহার শিক প্রবেশ করানো । এছাড়াও তারা আরো বিভিন্ন শয়তানী ভেলকী বাজী মানুষদেরকে দেখিয়ে থাকে। [৩৩] মাজমুউল ফতোয়া ১১/৪৪৫-৪৪৬ | 88

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।