কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

অনেক জাদুকর ও গণক ইলমে গায়েবের খবর দিয়ে নিজে গায়েব জানার দাবি করে। লোকের হারানো বস্তুর সন্ধান স্থানসহ বলে দেয় । ফলে অজ্ঞ-মূর্খ জন সাধারণ তাদের হারানো বন্তু ফিরে পাবার আশায় তাদের নিকটে এসে জিজ্ঞাসাবাদ করে । আর এসুযোগে তারা তাদের অনুগত সহচর শয়তান দ্বারা সে সব বস্তুর সংবাদ বলে দেয় এবং তা এনে উপস্থিতও করে । এদের অনেকে আলৌকিক ঘটনা জাহিরের মাধ্যমে নিজেকে আল্লাহর ওলী বা শিল্পী ও কারিগর হিসাবে প্রকাশ করে । যেমন, আগুনের মাঝে প্রবেশ করা, অথচ আগুন তার কোনো ক্ষতি করে না। নিক্ষেপ করা অথচ এতে তার কোনো ক্ষতি হয় না। এছাড়াও তারা আরো অনেক বিষ্ময়কর কাজ করে দেখায় যা শয়তানী ও জাদু ছাড়া কিছুই নয়। মানুষদেরকে ফিতনায় ফেলার উদ্দেশ্যে তারা এরূপ করে থাকে । অথবা এগুলো নিছক খেয়ালী বিষয় বাস্তবতার সাথে যার সামান্যতম মিল নেই। বরং এগুলো গোপন কিছু কৌশল যার দ্বারা জনগনের চোখে ভেলকী লাগিয়ে দেওয়া হয়। যেমন, রশি ও লাঠি দ্বারা ফিরআউনের যাদুকরেরা সাপ বানিয়ে দেখিয়েছিল। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ স্ট) বাতায়িহিয়্যাহ্‌- আহমাদিয়্যাহ্‌-রিফাইয়্যাহ্‌ সম্প্রদায়ের সাথে সংঘটিত এক বিতর্ক সভার উল্লেখ করে বলেন: বাতায়িহিয়্যাহ্‌ সম্প্রদায়ের এক বুযুর্গ গলাবাজি করে বলে যে, আমরা এমন শক্তি ও অলৌকিক ক্ষমতা রাখি যা অন্য কেউ রাখে না। যেমন: বিশেষ করে আগুনে ঝাপ দেওয়া ও তৎসংশ্লিষ্ট বিষয়াবলি । সুতরাং সর্ব অবস্থায় আমরাই বিজয়ী । তখন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াহ ৫৮) রাগান্বিত হয়ে উচ্চ কণ্ঠে বলেন: চ্যালেঞ্জ করে বলছি, তারা আগ্তনে ঝাপ দিয়ে যা করবে আমিও তাই করতে সদা প্রস্তুত। যে আগুনে জ্বলে যাবে সে হবে পরাজিত। আল্লাহর অভিশাপ তার ওপর বর্ষিত হোক। তবে শর্ত হলো এ কাজ করার আগে আমাদের উভয়দলের লোকদের শরীর সিরকা (এক প্রকার অন্্স্বাদ পানীয়) এবং গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। তখন নেতা ও জনসাধারণ এ বিষয়ে আমাকে জিজ্ঞাসা করলে আমি ৪৩

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।