কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

শয়তানরা ফেরেশতাদের কিছু কথা চুরি করে তা জ্যোতিষীদের কানে দেয়। জ্যোতিষী তখন এ একটি সত্য কথার সাথে আরো শত মিথ্যা কথা মিশিয়ে জনগণকে সংবাদ দেয় । আর আকাশ থেকে শ্রুত এ একটি সত্য কথা থাকার কারণে মানুষেরা উক্ত জ্যোতিষীকে সত্য বলে বিশ্বাস করে। একমাত্র আল্লাহই কেবল ইলমে গায়িব জানেন। অতএব, কেউ যদি জ্যোতিষী বা অন্য কোনো উপায়ে ইলমে গায়িবে আল্লাহর সাথে অংশীদারিত্ব দাবি করে অথবা যারা ইলমে গায়িব দাবি করে তাদেরকে বিশ্বাস করে তবে সে আল্লাহর বিশেষত্বে অন্যকে শরীক করলো। জ্যোতির্বিদ্যা শিরক মুক্ত নয়। কারণ এতে শয়তানের চাহিদামত বিষয় দ্বারা তার নৈকট্য অর্জন করা হয়। রুবুবীয়্যাহতে শিরক করা হয়। অপর দিকে ইবাদতের কিছু অংশ আল্লাহ তাআলা ব্যতীত অন্যের জন্য সাব্যস্ত করায় এতে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর সাথে শরীক করা হয়। আবু হুরাইরা (রস্ট) হতে বর্ণিত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5৫৫ এ ৫ 0 5456 58 ও 4০ ৫ 2৮3 ও ৪ 2৬ জা যে ব্যক্তি স্ত্রীর মাসিক অবস্থায় অথবা স্ত্রীর পিছনের রাস্তায় সহবাস করে অথবা জ্যোতিষীর নিকটে এসে তার বলা কথাগ্ডলো বিশ্বাস করে সে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর নাযিলকৃত বিষয়াবলির সাথে কুফরী করে ৩২ একটি জরুরী সতকীকরণ: জাদুকর, জ্যোতিষী এবং গণকেরা মানুষের আকীদা নষ্ট করে। তারা নিজেদেরকে চিকিৎসকরূপে জাহির করত রোগীদেরকে আল্লাহ ব্যতীত অন্যের নামে পশু জবাই করতে বলে । যেমন তারা বলে: এরূপ গুণ সম্পন্ন দুম্বা বা মুরগী জবাই করবেন। অথবা অনেক সময় তারা রোগীদেরকে বিভিন্ন শিরকী যাদু মন্ত্র এবং অবোধগম্য ও সুরক্ষিত শয়তানী তাবিজ কবচ লিখে দিয়ে তাদের গলায় ঝুলাতে বা বাক্সে অথবা বাড়ীতে রাখতে বলে। [৩২] সহীহ: সুনানে ইবনে মাজাহ হা/৬৩৯। ৪২

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।