কিতাবুত তাওহীদ Kitabut Tawhid, Islamic Book, Bangla Islamic Book, ইসলামী বই
/ ১৬১
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় দিক: জাদুতে ইলমে গায়িবের দাবি করা হয়। যা আল্লাহর সাথে শিরকের অন্তর্ভুক্ত। আর এটা হলো কুফরী ও ভ্রষ্টতা। আল্লাহ তা'আলা বলেন, 15 ৩৪ ঠা ও ০৫ ৩5 ৩৫৮১৪ 29 তারা ভালোরূপে জানে যে, যে কেউ জাদু অবলম্বন করে, তার জন্য পরকালে কোনো অংশ নেই । সূরা আল-বাকারা ২:১০২। অবস্থা যদি এরূপই হয় তবে এতে কোনো সন্দেহ নেই যে, জাদু করা শিরক ও কুফরী এবং সঠিক আকীদা নষ্টকারী বিষয়। যারা জাদু করে তাদেরকে হত্যা করা ওয়াজিব। যেমন প্রথম সারির সাহাবাগণ জাদুকরদের একটি দলকে হত্যা করে ছিলেন। কিন্তু বর্তমান সময়ে মানুষেরা জাদুকর ও জাদুর বিষয়টিকে সাধারণ চোখে দেখে । অনেকে আবার একে শিল্পকলা ও প্রযুক্তি হিসাবে গ্রহণ করেছে। যা দিয়ে তারা অন্যের ওপর অহংকার করে। জাদুকরদেরকে উদ্বুদ্ধ করতে আজ বিভিন্ন প্রকার পুরস্কার দেয়া হচ্ছে। এ উপলক্ষে জাদুকরদের জন্য অনেক সভা, সমিতি ও প্রতিযোগীতার আয়োজন করা হয়। যাতে অসংখ্য কল্যাণকামী ও উৎসাহদানকারী ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে থাকে । জাদুকে মানুষ আজ সার্কাস নামে আখ্যায়িত করেছে । এটা দীন সম্পর্কে চরম অজ্ঞতা, আকীদার ক্ষেত্রে অবহেলা এবং খেল- তামাশাকারীদেরকে স্থান করে দেয়া ছাড়া আর কিছুই না। খ। ভাগ্য গণনা ও ভবিষ্যদ্বাণী করা: এটা ইলমে গায়িব ও অদৃশ্যের বিষয়াবলি জানার দাবি করা। যেমন, পৃথিবীতে ভবিষ্যতে কি আপতিত ও সংঘটিত হবে এবং হারানো বন্তর বর্তমান অবস্থান সম্পর্কে সংবাদ দেয়া। আকাশের সংবাদ চুরিকারী শয়তানদেরকে ব্যবহার করে তারা এসব সংবাদ দিয়ে থাকে । যেমন- আল্লাহ তা'আলা বলেন, 3৯3 ও ৪০ এড উট ওঁ ও ও এনা ৩ ৬৫ ভু তা ০৯ ৩৮১৬০ ৯৮৩ দি আমি আপনাকে বলব কি কার ওপর শয়তানেরা অবতরণ করে? তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গুনাহগারের ওপর । তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী । সূরা আশ শুআরা ২৬:২২১-২২৩। ৪১

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।